এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: এজবাস্টনের হার থেকে শিক্ষা? লর্ডসে প্রাণবন্ত পিচের দাবি জানিয়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট?

India vs England: এজবাস্টনের পাটা পিচে ভারতীয় দলের বিরুদ্ধে ৩৩৬ রানের বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছে ইংল্যান্ডকে। আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে সিরিজ়।

লন্ডন: অত্যন্ত পাটা পিচে রানের পাহাড়, এজবাস্টনে ৩৩৬ রানের ব্যবধানে জয় সত্ত্বেও শুভমন গিল পিচের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। দাবি করেছিলেন এমন পিচ হলে বোলারদের কাজটা অত্যন্ত কঠিন হয়ে যায়। সম্ভবত ইংল্যান্ড ম্যানেজমেন্টও সেই কথা মাথায় রেখেই তৃতীয় টেস্টে (ENG vs IND 3rd Test) লর্ডসের পিচ প্রাণবন্ত করার জন্য আবেদন জানিয়েছে। অন্তত রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।

ইংল্যান্ড দলে জোফ্রা আর্চার রয়েছেন। তৃতীয় টেস্টের আগে সারের ফাস্ট বোলার গাস অ্যাটকিনসনকেও দলে নেওয়া হয়েছে। এই দুই তারকা ফাস্ট বোলার যাতে নিজেদের আগুনে গতির মাধ্যমে ভারতীয় দলকে চাপে ফেলতে পারেন, সেই কারণেই ইংল্যান্ড ফাস্ট বোলিং সহায়ক লর্ডসের পিচের দাবি রেখেছেন।

এমসিসির প্রধান মাঠ প্রস্তকারক কার্ল ম্য়াকডারমট জানান ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম চান, 'এমন পিচ যাতে আরেকটু গতি থাকবে, বাউন্স থাকবে এবং বল একটু স্যুইংও করবে।' অনেকটা গত মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতোই পিচের আবদার করেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। 

ম্যাকালাম কিন্তু লর্ডসে তৃতীয় টেস্টে আর্চার, অ্যাটকিনসনদের খেলানোর পূর্বাভাস দিয়েই রেখেছেন। তিনি বলেন, 'ও (আর্চার) নিঃসন্দেহেই নির্বাচনের জন্য উপলব্ধ। আমাদের ফাস্ট বোলাররা পরপর দুই ম্যাচ খেলেছে এবং পরের টেস্টের আগে সময় অত্যন্ত কম রয়েছে। আমরা এই ম্যাচটা ভুল যেতে চাই। তবে জোফ্রাকে ফিট, শক্তিশালী ও মাঠে নামার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। ওকে দলে নেওয়ার জন্য কথাবার্তা বলা হবে। টেস্ট ক্রিকেটে ও কী করতে পারে, সেটা আমরা সকলেই জানি।' ম্যাকালাম আরও যোগ করেন, 'লর্ডস টেস্টের জন্য অ্যাটকিনসন দলের সঙ্গে যুক্ত হয়েছে। ওর দিকে ভালভাবে নজর দেওয়া হবে।' 

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও আর্চারকে নিয়ে দ্বিতীয় টেস্টের পর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 'ও আদৌ লর্ডসে খেলবে কি না তার সিদ্ধান্তটা আমাদের আগামীতে নিতে হবে। সবাই একসঙ্গে রয়েছি। একটা ঐক্যবদ্ধ দল। আর্চার দীর্ঘদিন পর টেস্ট ফর্ম্য়াটে ঢুকেছে। ও দনলের সঙ্গে কিছুদিন সময় কাটিয়েছে। দলের স্বার্থে লর্ডসে আর্চারকে নেওয়া হতেই পারে।'

লাল বলের ক্রিকেটে সম্প্রতি সাসেক্সের হয়ে ১৮ ওভারের স্পেলে ৩২ রান খরচ করে এক উইকেট তুলে নিয়েছিলেন। এমনকী ব্যাট হাতেও ৩৪ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩০ বছরের পেসার দুইটো টেস্ট ম্যাচ খেলে চার উইকেট তুলে নিয়েছেন। দীর্ঘ চার বছর পর টেস্ট প্রত্যাবর্তন ঘটিয়ে লর্ডসে খেললে তিনি কেমন পারফর্ম করেন, সেইদিকে কিন্তু সকলেরই নজর থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget