এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: লর্ডস টেস্টের আগেই ডিউকস বল নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ভারতীয় সহ-অধিনায়ক ঋষভ পন্থ

Rishabh Pant: ঋষভ পন্থের দাবি এই সিরিজ়ে ডিউকস বল অত্যন্ত তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে যা ক্রিকেটের জন্য খারাপ খবর।

লন্ডন: বর্তমানে রমরমিয়ে চলছে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ়। বৃহস্পতিবার, ১০ জুলাই থেকেই আবার দুই দল তৃতীয় টেস্টের জন্য মাঠে নেমে পড়বে। এর আগেই ভারতীয় দলের সাংবাদিক সম্মেলনে এসে ডিউকস বল নিয়ে প্রশ্ন তুলে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।   

এই সিরিজ়ে একাধিকবার দুই দলকেই বল নিয়ে অভিযোগ করতে দেখা গিয়েছে। তাঁর দাবি অনুযায়ী বল খুব দ্রুতই আকার হারাচ্ছে। এই বল নিয়েই অভিযোগ ও বিরক্তি জানিয়ে প্রথম টেস্টের পর আইসিসির তরফে শাস্তিও পেয়েছিলেন ভারতের তারকা কিপার-ব্যাটার। সেই ডিউকস বল নিয়ে ফের একবার সরব তিনি। 

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক বলেন, 'আমার মনে হয় বল পরিমাপ করার গজটা সবসময় এক হওয়া উচিত। ওটা একটু ছোট হলে ভাল হত বলে আমার মনে হয়। এটা বড় সমস্যা, কারণ বল খুব দ্রুতই আকার হারাচ্ছে। তবে দিনের শেষে সেটা তো আর আমাদের সিদ্ধান্ত নয়। এমনি খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে যে বল নিজের আকার হারাচ্ছে। খুব দ্রত এবং ঘন ঘন। এর আগে এমনটা হয়নি।'

পন্থের দাবি বলের এই আকার বদল ক্রিকেটের জন্যও খুব একটা ভাল খবর নয়। 'প্রতিটি বলের আচরণ ভিন্ন ভিন্ন হয়, তাই এটা খেলোয়াড়দের জন্য অত্যন্ত বিরক্তিকর। বল নরম হয়ে গেলে অনেক সময়ই সেটা থেকে একেবারেই কোনওরকম মদত পাওয়া যাচ্ছে না। তবে বদল করা হলেই আবার আগের মতো আচরণ করছে সেটা। ব্যাটার হিসাবে সেটার সঙ্গে আমাদেরও মানিয়ে নিতে হয়। আমার মতে এটা ক্রিকেটের জন্য একেবারেই ভাল নয়।' মত পন্থের। 

এজবাস্টনে এমন বল নিয়েও মহম্মদ সিরাজ ও আকাশ দীপের পারফরম্যান্সকে কুর্নিশও জানান পন্থ। দুই ভারতীয় বোলার যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ইনিংসে ইনিংসের ছয় ও পাঁচ উইকেট নিয়েছিলেন।

এই সম্মেলনেই অধিনায়ক শুভমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কোনও রাখঢাক না করেই মতামত ব্যক্ত করলেন পন্থ। সাংবাদিকদের তিনি বলেন, 'মাঠের বাইরে দুজনের সম্পর্ক ভাল হলে মাঠেও তার প্রতিফলন পড়ে। আমার আর শুভমনের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। যখন দু’জন মানুষ একে অপরকে বিশ্বাস করে আর এক লক্ষ্যে এগোয়, তখন কাজ আরও সহজ হয়ে যায়। মাঠে বোঝাপড়া আরও ভাল হয়। আশা করছি গোটা দলেই এই আবহ তৈরি হবে এবং আমরা সংঘবদ্ধভাবে খেলব।'

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget