এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: লর্ডসে বুমরার প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত, কুলদীপ, ঈশ্বরণরা কি সুযোগ পাবেন? কেমন হবে ভারতীয় একাদশ?

Indian Cricket Team: গত ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দল জিতলেও অবশ্য লর্ডসে ফাস্ট বোলিং সহায়ক পরিবেশে বুমরার প্রত্যাবর্তন না ঘটলেই তা অস্বাভাবিক হবে।

লন্ডন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট (ENG vs IND 3rd Test) শুরু হয়ে যাবে। প্রথম টেস্টে পরাজয়ের পর গত ম্য়াচে ভারতীয় দলে (Indian Cricket Team) তিন তিনটি বদল ঘটানো হয়েছিল। এজবাস্টনে জয়ের পরেও কি দলের একাদশে বদল ঘটানো হবে? লর্ডসে কেমন হবে ভারতীয় দলের একাদশ?

ভারতীয় দলের ওপেনার এবং চার ও পাঁচ নম্বর মোটামুটি নিশ্চিত। সেখানে যথাক্রমে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অধিনায়ক শুভমন গিল ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ খেলবেন। প্রশ্ন তিন ও ছয় নম্বর নিয়ে। প্রথম টেস্টে তিনে ব্যাট করেছিলেন সাই সুদর্শন। তবে গত ম্য়াচে তিনি বাদ পড়ায় করুণ নায়ারকে সেই স্থানে সুযোগ দেওয়া হয়েছিল। এজবাস্টনে দুই ইনিংসেই শুরুটা ভাল করেও করুণ বড় রান করতে ব্যর্থ হন। তাঁর বদলে কি সুদর্শন দলে ফিরবেন, না অবশেষে তিনে অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হবে?

উত্তর সম্ভবত না। লর্ডসে করুণ নায়ারকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে বলেই খবর। স্পিনিং অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাডেজার স্থানও পাকাই বলে ধরা যায়। গত ম্যাচে দুই ইনিংসেই অর্ধশতরান হাঁকিয়েছিলেন জাডেজা। ফাস্ট বোলিং বিভাগে গত ম্যাচে এক ইনিংসে মহম্মদ সিরাজ ও একটিতে আকাশ দীপ পাঁচটি করে উইকেট নেন। তাঁদের স্থানও মোটামুটি পাকা বলে ধরে নেওয়াই যায়। তবে প্রশ্ন এরপর।

প্রসিদ্ধ কৃষ্ণ দুই টেস্ট খেললেও তাঁর পারফরম্যান্স বেশ সাধারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ম্যাচে বিশ্রাম নেওয়ার পর এই ম্য়াচে বোলিং সহায়ক পিচে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল। বুমরা ফিরলে সেক্ষেত্রে কিন্তু প্রসিদ্ধকেই বসতে হতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে, লর্ডসে ইংল্যান্ড ম্যানেজমেন্ট ফাস্ট বোলিং সহায়ক পিচের অনুরোধ করেছে বলে শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাড়তি স্পিন অলরাউন্ডার না ফাস্ট বোলিং অলরাউন্ডার কাকে খেলানো হতে পারে, সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে। 

আট নম্বর স্থানের ক্ষেত্রে লড়াইটা শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে হতে পারে। আবার নীতীশ কুমারা রেড্ডির বদলেও বোলিং বিভাগে জোর দিয়ে শার্দুলকে খোলানোর একটা সুযোগও রয়েছে। তবে কোনওদলই উইনিং কম্বিনেশন তেমনভাবে ভাঙতে চায় না। তাই লর্ডসে প্রসিদ্ধের বদলে বুমরা ব্যতীত বাকি কোনও বদল হওয়ার সম্ভাবনাটা কমই বটে।  

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget