এক্সপ্লোর

ENG vs IND: হেডিংলেতে তাঁর খেলার সম্ভাবনা প্রবল, সম্ভাব্য কামব্য়াক ঘিরে কী বললেন আবেগঘন করুণ নায়ার?

Karun Nair: ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন করুণ নায়ার।

লন্ডন: বীরেন্দ্র সহবাগ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের একমাত্র ভারতীয় ট্রিপল সেঞ্চুরিয়ন তিনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) ওই ট্রিপল সেঞ্চুরি সত্ত্বেও করুণ নায়ার (Karun Nair) জাতীয় দলে কোনওদিনই নিজের জায়গা পাকা করতে পারেননি। খারাপ ফর্মের জেরে জাতীয় দল থেকে বাদও পড়তে হয় তাঁকে। তারপর দীর্ঘ আট বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবশেষে অবসান ঘটতে পারে ২০ জুন। হেডিংলেতে জাতীয় দলের হয়ে ফের একবার মাঠে নামতে পারেন করুণ। আসন্ন ইংল্যান্ড সিরিজ়ের জন্য ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি।

নিজের বহু প্রত্যাশিত কামব্যাক নিয়ে বিসিসিআইয়ের আপলোড করা এক ভিডিওতে করুণ নায়ারকে বলতে শোনা যায়, 'আবারও এই সুযোগ (দেশের হয়ে খেলার) পাওয়ায় নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান, কৃতজ্ঞ বলে মনে হচ্ছে। দুই হাতে এই সুযোগ লুফে নেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি নিশ্চিত মাঠে নামলে আমার প্রচুর ভিন্ন ধরনের অনুভূতি হবে, যেগুলি আমি এখন ভাষায় ব্যক্ত করতে পারব না। তবে হ্যাঁ, নিঃসন্দেহে ওটা একটা বিশেষ অনুভূতি হতে চলেছে।' 

করুণ নায়ার আপাতত বিদর্ভের হয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। ২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফিতে তিনি বিদর্ভের হয়েই মোট ৮৬৩ রান করেছিলেন। তাঁর গড় ৫৩.৯৩। করুণ নায়ার চারটি শতরান ও দুইটি অর্ধশতরান করেন। এরপর সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে ৩৮৯.৫০ গড় ও ১২৪.০৪ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৭৭৯ রান করেছিলেন। পাঁচটি শতরান আসে তাঁর ব্য়াট থেকে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ইনিংসে ২৫৫ রান করেছিলেন তিনি। গড় ৪২.৫০ ও স্ট্রাইক রেট ১৭৭.০৮। এমন এক মরশুমের পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটে। 

তাঁর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত কেএল রাহুল। আপাতত বিদর্ভের ক্রিকেটার করুণ নায়ারের শুরুটা কিন্তু রাহুলের মতোই কর্ণাটকের হয়ে। দীর্ঘদিন তাঁরা ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দল বিভিন্ন স্তরে একসঙ্গে খেলেছেন। রাহুল নায়ারের প্রত্যাবর্তন সম্পর্কে বলেন, 'আমি ওকে বহুদিন ঘরে চিনি। ও ইংল্যান্ডে যে মাসের পর মাস আড়ালে ক্রিকেট খেলে গিয়েছে এবং সেটা যে ওর জন্য কতটা কষ্টকর ছিল তা জানি। সেই সময়ের পর জাতীয় দলে ফেরাটা, আমার মনে হয় ওর জন্য, ওর পরিবারের জন্য এবং আমাদের মতো বন্ধুরা যারা গোটা সফরটা দেখেছি, তাদের সকলের জন্য বিশেষ অনুভূতির। এটা সকলকে উদ্বুদ্ধ করবে এবং আমি আশা করছি ওর কাউন্টি খেলার অভিজ্ঞতা ও যখন এখানে টেস্ট খেলতে নামবে, ওকে সাহায্য করবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
Vaibhav Sooryavanshi: 'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর

ভিডিও

Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget