এক্সপ্লোর

ENG vs IND: ইংল্যান্ডে জোড়া সেঞ্চুরি দিয়ে সফর শুরু, তবে ঋষভের কর্মকাণ্ডে রেগে আগুন তাঁর ডাক্তার!

Rishabh Pant: ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পর ডাক্তার ডাক্তার দীনশ পার্দিওয়ালাই পন্থের চিকিৎসা করেছিলেন।

নয়াদিল্লি: ইংল্যান্ডে (ENG vs IND) ভারতীয় দল পরাজিত হলেও, অনবদ্যভাবে নিজের সফর শুরু করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। হেডিংলেতে দুই ইনিংসেই শতরান হাঁকান তারকা ভারতীয় কিপার-ব্যাটার। গড়েন একাধিক রেকর্ডও। তবে ঋষভের কর্মকাণ্ডে একেবারেই খুশি নন তাঁর ডাক্তার।

ঋষভ পন্থ আইপিএলের শেষ ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংস, পর পর দুই ইনিংসে শতরান হাঁকিয়েই অভিনবভাবে তা উদযাপন করেন। পন্থকে ২২ গজের পাশেই সামারসল্ট মারতে দেখা যায়। এই বিষয়টা একেবারেই পছন্দ করছেন না ডাক্তার দীনশ পার্দিওয়ালা। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পর এই ডাক্তারই পন্থের চিকিৎসা করেছিলেন। সেই তিনিই পন্থের এই সামারসল্ট মারাকে একেবারে অহেতুক বলে মনে করছেন।

পার্দিওয়ালার মতে পন্থ যদিও একজন অনুশীলনপ্রাপ্ত জিমন্যাস্ট এবং তাঁর মধ্যে সামারসল্ট মারার ফূর্তি ও অনুশীলন রয়েছে, তবে এটা জরুরি নয়। তিনি বলেন, 'ঋষভ জিমন্যাস্ট হিসাবে অনুশীলন করেছেন আগে। ওঁকে দেখতে বড়সড় হলেও ওঁর মধ্যে প্রচুর ফূর্তি ও নমনীয়তা রয়েছে। সেই কারণেই তো ওঁ এইসব সামারসল্ট মারছে আজকাল। এটা নিঃসন্দেহে অত্যন্ত অনুশীলন ও অধ্যাবসায়ের সঙ্গে অর্জন করা। তবে গোটাটাই অহেতুক।'

প্রসঙ্গত, পন্থের ইংল্যান্ডের মাটিতে রেকর্ড বেশ ঈর্ষণীয়। তিনি বিলেতে ১০ টেস্ট খেলে ৮০৮ রান করে ফেলেছেন। রয়েছে চারটি শতরানও। পরবর্তী টেস্টের ভেন্যু এজবাস্টনেই পন্থ কিন্তু ইংল্যান্ডের মাটিতে নিজের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছিলেন ২০২২ সালে। তিনি সেই ম্যাচে ১১১ বলে ১৪৬ রান করেছিলেন। ভারতীয় দলকে ৯৮ রানে পাঁচ উইকেট থেকে ৪১৬ রান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তিনি। তিনি যদি ফের একবার এজবাস্টনে শতরান হাঁকান তাহলে ব্র্যাডম্যান, দ্রাবিড়, লারাদের পর সপ্তম বিদেশি ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টানা তিন টেস্টে শতরান হাঁকাবেন।

তবে পন্থ রেকর্ড গড়ে শতরান হাঁকালেই কিন্তু তা ভারতীয় দলের জন্য অশনি সংকেত হতে পারে। এজবাস্টনে তিন বছর আগের সেই ম্যাচে পন্থের শতরান সত্ত্বেও ভারত হেরেছিল। হেডিংলেতেও ভারতীয় দল পরাজিত হয়। আসলে এই শুধু দুই ক্ষেত্রে হার নয়, বিদেশের মাটিতে টেস্টে পন্থের শতরান করা পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারেনি ভারতীয় দল। তাই একদিকে পন্থ শতরান হাঁকিয়ে যেমন ইতিহাস গড়ার খুব কাছে। সেখানে অপরদিকে, তাঁর এই রেকর্ড কিন্তু অন্তত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বেশ উদ্বেগজনক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget