এক্সপ্লোর

IND vs ENG: লম্বা সফরে স্বাস্থ্যের খেয়াল রাখতে রুটদের সঙ্গে ভারতে আসছেন বিশেষ রাঁধুনীও

IND vs ENG Test: পাকিস্তান সফরে গতবার যখন ইংল্য়ান্ড দল গিয়েছিল তখন পেটের সমস্যা সেই জাতীয় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি ক্রিকেটারদের। সিরিজও জিতেছিল ইংল্যান্ড।

লন্ডন: ভারত সফরে আসতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এখানে পাঁচ ম্যাচের পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবেন স্টোকসরা। লম্বা সফর। ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে এবার তাই ভারত সফরে নিজেদের জন্য বিশেষ রাঁধুনী নিয়ে আসছে ইংল্যান্ড শিবির। চলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসতে চলেছে ইংল্যান্ড শিবির। প্রায় দেড় বছর আগে পাকিস্তান সফরে যখন গিয়েছিল ইংল্যান্ড শিবির। তখন তিন সপ্তাহ সেখানে ছিল ইংল্যান্ড শিবির। তিনটি টেস্ট ম্যাচ খেলেছিল বেন্ডন ম্যাকালামের দল। ইংল্যান্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''প্লেয়াররা যাতে কোনওভাবে সফরে গিয়ে অসুস্থ না হয়, তার জন্যই রাঁধুনী নিয়ে যাওয়া হচ্ছে।''

পাকিস্তান সফরে গতবার যখন ইংল্য়ান্ড দল গিয়েছিল তখন পেটের সমস্যা সেই জাতীয় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি ক্রিকেটারদের। সিরিজও জিতেছিল ইংল্যান্ড। সেই কারণেই ভারত সফরেও রাঁধুনি নিয়ে আসছে তারা। এর আগে ভারত সফরে টিনের খাবার এনার্জিবার বা পিৎজ়ার উপর ভরসা রাখতে হত ইংলিশ ক্রিকেটারদের। সেখান থেকে টিমকে বের করে এনেছেন ওমর মেজিয়ান। পাকিস্তান সফরে তিনি টিমের রাঁধুনি ছিলেন। এ বারও তিনি ভারতে পা রাখবেন টিমের হয়ে। এই ওমরকে আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হেঁসেলেও দেখা যায়। তিনি প্লেয়ারদের জন্য লাঞ্চ বা ডিনারে তাঁদের মন মত খাবারের জোগান দেবেন। এতেই শেষ নয়, ম্যাচ চলাকালীন কী খাবেন ইংলিশ ক্রিকেটাররা, তাও ঠিক করে দেবেন তিনি।

এক সংবাদসংস্থা জানিয়েছে, "সাত সপ্তাহের সফরে অসুস্থতা এড়াতে নিজেদের রাঁধুনি নিয়ে ভারতে আসবে ইংল্যান্ড দল। ক্রিকেটারদের খাওয়া দাওয়ার খেয়াল রাখতে ২৫ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই তিনি হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলের পরিষ্কার, পরিচ্ছন্ন পরিষেবা নিয়ে তাঁদের কোনও সন্দেহ নেই। কিন্তু তেল, মশলা এড়াতে অনেক ক্রিকেটারই শুধুমাত্র এনার্জি বার এবং পিৎজা খেয়ে থাকে। লম্বা সফরে সেটা যাতে না হয়, সেই কারণেই দলের সঙ্গে ব্যক্তিগত শেফ নিয়ে আসা হচ্ছে।''

সিরিজ জয় অস্ট্রেলিয়ার

গতকাল ৮২ রান এগিয়ে ছিল পাকিস্তান। প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও সেই লিড কাজে লাগাতে পারেনি শান মাসুদের দল। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে যায় পাক শিবির। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৩০। যা ২ উইকেট খুঁইয়ে হেসেখেলে করে নিল অজি শিবির। কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসেও অর্ধশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের সেরা হলেন আমের জামাল। সিরিজ সেরা প্যাট কামিন্স। ১৯৯৫ সালে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল পাক দল। ১৯৯৯ সালে শেষবার অজি দেশে টেস্ট ড্র করতে পেরেছিল তাঁরা। আজকের পর মোট ১৭টি টেস্ট টানা অস্ট্রেলিয়ার মাটিতে হারতে হল পাকিস্তানকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget