এক্সপ্লোর

Sunil Gavaskar: মস্ত বড় ভুল করেছে অজ়ি বোর্ড! বিস্ফোরক ক্লার্ক, বর্ডার-গাওস্কর ট্রফি শেষেও থামছে না বিতর্ক

Border-Gavaskar Trophy বর্ডার-গাওস্কর ট্রফি বিতরণী অনুষ্ঠানে অ্যালেন বর্ডারকে ডাকা হলেও, ডাক পাননি সুনীল গাওস্কর।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই ভারত বনাম অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শেষ হয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট যুদ্ধ কখনই ২২ গজে সীমাবদ্ধ থাকে না। মাঠ ও মাঠের বাইরে না না বিতর্ক, কথা কাটাকাটি ইত্যাদি তো কার্যত অঙ্গাঅঙ্গিভাবে এই সিরিজ়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে। সিরিজ়ের শেষ লগ্নেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে বিতর্ক তৈরি হয়।

ভারত বনাম অস্ট্রেলিয়া যে সিরিজটি অজ়ি কিংবদন্তি অ্যালেন বর্ডারের পাশাপাশি 'লিটল মাস্টার' সুনীল গাওস্করের (Sunil Gavaskar) নামেও নামাঙ্কিত।সিরিজ় শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে অ্য়ালান বর্ডারের হাত থেকে ট্রফি তুলে নেন অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সময় মঞ্চে ছিলেন না গাওস্কর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই উপস্থিত ছিলেন গাওস্কর। কিন্তু তবুও তাঁকে মঞ্চে ডাকার প্রয়োজনই মনে করেনি আয়োজকরা। এই বিষয়ে গাওস্কর নিজেই বেশ খানিকটা ক্ষোভ উগরে দেন।

প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, 'ফল যাই হোক না কেন, ট্রফি দেওয়ার সময় মঞ্চে থাকলে বেশ ভাল লাগত। আমি অত্যন্ত খুশি হতাম। এটা বর্ডার গাওস্কর ট্রফি। এই ট্রফিটা, এই সিরিজ়ের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে প্রত্যেক ভারতীয় ও প্রত্যেক অস্ট্রেলিয়া ক্রিকেটার ও সমর্থকের। আমি এটুকুই বলতে চাই যে মাঠে ছিলাম। কিন্তু মঞ্চে যাওয়ার সুযোগ পেলাম না। অস্ট্রেলিয়া জিতেছে এবার বর্ডার গাওস্কর ট্রফি। কিন্তু সেটা তো কোনও ইস্যুই নয়। ওরা ভাল খেলেছে, তাই জিতেছে। আমি শুধু ভারতীয় বলেই ওদের হাতে ট্রফি তুলে দেওয়ার সুযোগ হারালাম।'

এবার এই নিয়ে নিজের বোর্ডকেই বিঁধলেন প্রাক্তন বিশ্বজয়ী অজ়ি অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke)। তাঁর দাবি অনুযায়ী গোটা বিষয়টা আগেভাগেই পরিকল্পিত ছিল এবং দুই কিংবদন্তিই এ বিষয়ে জানতেন। তবে তা সত্ত্বেও এমন সিদ্ধান্তে আখেরে লোকসান ক্রিকেট অস্ট্রেলিয়ারই হয়েছে। ক্লার্ককে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, 'আমার মতে ক্রিকেট অস্ট্রেলিয়া একটা সুযোগ হাতছাড়া করেছে। অনেকেই জানেন না যে সিরিজ় শুরুর আগেই এটা পরিকল্পিত ছিল যে ভারত জিতলে গাওস্কর ও অস্ট্রেলিয়া জিতলে বর্ডার গিয়ে ট্রফি তুলে দেবেন। তাই ওঁদের এই বিষয়ে অবাক হওয়ার কিছুই নেয়।'

তিনি আরও যোগ করেন, 'তবে আমি এই সিদ্ধান্তটা বুঝতে পারছি না। ওঁরা তো দুইজনেই ওখানে ছিলেন। যেই সিরিজ় জিতুক না কেন, ওঁদের দুইজনের স্টেজে উঠে একসঙ্গে ট্রফি তুলে দেওয়া উচিত ছিল।' গাওস্করের হতাশ হওয়ার যথেষ্ট কারণ ছিল বলে কিন্তু তাঁর পাশেই দাঁড়ালেন ক্লার্ক। 

আরও পড়ুন: অপেক্ষার অবসান, অবশেষে ফিরছেন মহম্মদ শামি, কবে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তারকা বোলার? 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget