এক্সপ্লোর

ICC Champions Trophy: অপেক্ষার অবসান, অবশেষে ফিরছেন মহম্মদ শামি, কবে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তারকা বোলার?

Mohammed Shami: আজই বিজয় হাজেরেতে বাংলার হয়ে মাঠে নেমে হরিয়ানার বিরুদ্ধে তিনটি উইকেট নেন তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি।

নয়াদিল্লি: ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁর প্রত্যাবর্তনের আশা থাকলেও, মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে এবার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খবর অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়েই শামিকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে।

শামি ঘরোয়া ক্রিকেটে বহুদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছেন। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলিতে খেলেছেন। তারপরেই আশা ছিল বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁকে দেখা যাবে। কিন্তু হাঁটুতে হালকা ফোলা থাকায় তাঁকে ফিটনেসের ছাড়পত্র দেয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল। তবে তারকা ফাস্ট বোলার পুরোপুরিভাবে ফিট হওয়ার পথে। কড়া রিহ্যাবের পর তাঁর ফিটনেসের দিকে নজর রেখেছে এনসিএ। তাঁরা ছাড়পত্র দিলেই এ মাসেই জাতীয় দলে শামির প্রত্যাবর্তন ঘটতে পারে।

তবে জাতীয় দলে প্রত্যাবর্তন এখনও নিশ্চিত না হলেও, বাংলার হয়ে কিন্তু একের পর এক ম্যাচ খেলে চলেছেন তারকা ফাস্ট বোলার। আজ বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালেও বাংলার হয়ে মাঠে নেমেছেন তিনি। নির্ধারিত ১০ ওভার বলও করতে দেখা যায় শামিকে। উইকেটও আসে তাঁর ঝুলিতে। নির্ধারিত ১০ ওভার হাত ঘুরিয়ে ৬১ রানের বিনিময়ে তিন উইকেট নেন শামি। তাঁর গতিও আগের থেকে খানিকটা বেড়েছে। ফলে শামি যে কার্যত সম্পূর্ণ ফিট, তা কিন্তু বলাই বাহুল্য।

বিজয় হাজারেতে শামির পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে এবং সেই দেখেই তাঁর জাতীয় দলে ফেরা বা না ফেরা নির্ভরশীল। আজ শামি যেমন পারফর্ম করলেন, তাতে কিন্তু ভারতীয় সমর্থকরা দ্রুতই তাঁকে জাতীয় দলের জার্সিতে ফিরতে দেখার আশায় বুক বাঁধতেই পারেন। প্রসঙ্গত, শামির প্রত্যাবর্তন নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, একটা বিষয় নিশ্চিত। পরপর খারাপ পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা দল থেকে ছাঁটাই হচ্ছেন না।

খবর অনুযায়ী খারাপ পারফরম্যান্সের ময়নাতদন্তের জন্য ভারতীয় বোর্ডের তরফে শীঘ্রই একটি বৈঠক আয়োজিত হবে বটে, তবে তাতে কাউকেই বাতিল করা হচ্ছে না। গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'একটা রিভিউ মিটিংয়ের আয়োজন করা হবে, তবে তাতে কাউকেই ছাঁটাই করা হবে না। ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের জন্য তো আর কোচকে সরিয়ে দেওয়া যায় না। গম্ভীর হেড কোচের পদে বহাল থাকবেন এবং বিরাট ও রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলবেন।' 

আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে ব্যর্থতা, অজ়িভূমে হার সত্ত্বেও কোচ গম্ভীরের আস্থা, দলে থাকছেন রোহিত, বিরাটও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget