এক্সপ্লোর

IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফিতে জয়সওয়ালই চাপে ফেলতে পারেন স্টার্কদের, আশঙ্কা করছেন প্রাক্তন অজি কোচই

Yashasvi Jaiswal: বাঁহাতি মুম্বই ব্যাটার যদি অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেন, তবে তিনিই যে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠবেন, তা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী অজি কোচ। 

মুম্বই: চলতি বছরের শেষেই বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের সামনে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দলকে যে নিঃসন্দেহে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে, তা বলাই বাহুল্য। তবে সিরিজে তফাৎ গড়ে দিতে পারেন তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। এমনটাই মনে করেন প্রাক্তন অজি কোচ জন বুকানন। বাঁহাতি মুম্বই ব্যাটার যদি অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেন, তবে তিনিই যে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠবেন, তা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী অজি কোচ। 

২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়া ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল। সেই দলেরই কোচ ছিলেন বুকানন। মুম্বইয়ে এক ইভেন্টে অংশ নিয়ে বুকানন জানান, ''জয়সওয়ালকে নিয়ে এখানে চারিদিকে আলোচনা হচ্ছে। ও অসম্ভব প্রতিভাবসম্পন্ন একজন তরুণ ক্রিকেটার। দুর্দান্ত ছেলে। ও এমন একজন যে বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে। ও এখনও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামেনি। পারথের বাউন্সি পিচে বোলারদের সম্মুখিন হয়নি এখনও।'' এরপর বুকানন আরো বলেন, ''যদি অস্ট্রেলিয়ার পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে জয়সওয়াল। তবে কিন্তু ভারতের সাফল্যও নির্ভর করবে।''

এখনও পর্যন্ত টেস্টে ৯টি ম্য়াচ খেলতে নেমে মোট ১০২৮ রান করেছেন। মোট ৬৮.৫৩ গড়ে ব্যাটিং করেছেন টেস্টে জয়সওয়াল। নিজের টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়াও দুটো দ্বিশতরান ও চারটি অর্ধশতরান রয়েছে এখনও পর্যন্ত জয়সওযালের টেস্ট কেরিয়ারে। ২০২৩-২০২৫ যে টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে তাতে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক জয়সওয়াল। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর ঝুলিতে রয়েছে ১৫ ম্য়াচে ১১৬৫ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে পাঁচ ম্য়াচে ৭১২ রান করেছিলেন জয়সওয়াল। ৯ ইনিংসে ব্যাট করতে নেমে দুটো দ্বিশতরান হাঁকিয়েছিলেন। তিনটি অর্ধশতরান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২১৪। 

উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে প্রথম টেস্ট ম্য়াচটি হবে। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট ও চতুর্থ ও পঞ্চম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি থেকে। ২০১৫ সালে শেষবার ঐতিহ্যশালী বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে ট্রফি রয়েছে ভারতের দখলেই। যার মধ্যে দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget