এক্সপ্লোর

AB Deviliers On Virat: অভিন্ন হৃদয় বন্ধু এখন, একটা সময় কোহলিকেই পছন্দই করতে না এবি ডিভিলিয়ার্স

Virat Kohli: আইপিএলে দীর্ঘ সময়ে খেলেছেন এবিডি। যার সুবাদে বিরাটের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছে তাঁর। কোহলি টেস্ট থেকে অবসরের পর প্রাক্তন প্রোটিয়া তারকা শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন কিং কোহলিকে।

ডারবান: দুটো আলাদা দেশের প্রতিনিধিত্ব করেন তাঁরা ২২ গজে। একজন পুরোপুরি প্রাক্তন। একজন দুটো ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন ইতিমধ্য়েই। কিন্তু এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি মাঠে ও মাঠের বাইরে কেমন বন্ধ তা ক্রিকেটপ্রেমী মানুষদের অবশ্য়ই জানা। আইপিএলে দীর্ঘ সময়ে খেলেছেন এবিডি। যার সুবাদে বিরাটের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছে তাঁর। কোহলি টেস্ট থেকে অবসরের পর প্রাক্তন প্রোটিয়া তারকা শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন কিং কোহলিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিডি জানিয়েছেন যে বিরাটকে নাকি একটা সময় একেবারেই সহ্য করতে পারতেন না তিনি। কিন্তুন কেন?

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এবিডি জানান, ''বিরাট ক্রিকেটে আমার ভাইয়ের মত। কিন্তু ধীরে ধীরে আমি যত চিনতে পারলাম ওকে তত ওর সঙ্গে আমার বন্ধুত্ব আরও গাঢ় হল। ও আসলেই প্রতিপক্ষ হিসেবে একজন কঠিন চ্যালেঞ্জ ছিল। আমি খুব একটা পছন্দ করতাম না, কারণ ও ভীষণ প্রতিযোগিতা সম্পন্ন মনোভাব সম্পন্ন। আমার মতই অনেকটা। তাই আমার ওকে ভাল লাগত না শুরুতে।''

২০১১ সালে এবি ডিভিলিয়ার্স আরসিবিতকে আসেন দিল্লি ডেয়ারডেভিলস থেকে। এরপরই বিরাটের নেতৃত্বে খেলা শুরু হয় ২০১৩ মরশুম থেকে। ২০২১ সালে আইপিএল থেকেও অবসর নেন এবিডি। এই সময়ের মধ্যে বিরাটের সঙ্গে বন্ধুত্ব বেড়ে ওঠে এবিডির। এমনকী দুজনে মিলে আইপিএলের ইতিহাসে একাধিক রেকর্ড গড়া পার্টনারশিপও গড়ে তোলেন। কোনও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। আইপিএলে একসঙ্গে ব্যাটিং করে ৭৬ ম্য়াচে ৩১২৩ রান করেছেন বিরাট-এবিডি জুটি। ১০টি শতরানের বেশি পার্টনারশিপ রয়েছে। 

এবিডি বলছেন, ''আমরা দুজনেই জিততে খুব ভালবাসি। দলের মধ্য়ে সবসময় স্বাস্থ্যকর একটা পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য থাকে। আরসিবিতে আসার পর আমি ওকে চিনতে ও জানতে শুরু করেছিলাম। আমরা এরপর পারিবারিক বন্ধুও হয়ে উঠেছি ধীরে ধীরে। উইকেটের মাঝে সেরা পার্টনারশিপ গড়া থেকে শুরু করে দুজনেই একে অপরের ভাই হয়ে উঠি। আমি ওর সঙ্গে মাঠে কাটানো প্রতিটা মুহূর্তে ভীষণ উপভোগ করেছি।''

এদিকে, আজ থেকে ফের শুরু হতে চলেছে আঠারোতম আইপিএলের বাকি ম্য়াচগুলো। প্রথম ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে আজ শনিবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে আরসিবি। নিঃসন্দেহে লাইমলাইট থাকবে বিরাট কােহলির ওপরই। টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথম বার মাঠে নামতে চলেছেন কিং কোহলি।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: শেষ ৪ উইকেটে ১০৯ রান যোগ করল নিউজ়িল্যান্ড! ভারতীয় ব্যাটিংয়ের সামনে কঠিন পরীক্ষা
শেষ ৪ উইকেটে ১০৯ রান যোগ করল নিউজ়িল্যান্ড! ভারতীয় ব্যাটিংয়ের সামনে কঠিন পরীক্ষা
NZ vs IND Day 2: আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget