এক্সপ্লোর

Gambhir On Rohit: ৫০ ইনিংসে নেই শতরান, বিরাটের সঙ্গে তুলনা টেনে রোহিতের সমালোচনায় মুখর গম্ভীর

Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ২০২১ সালের সেপ্টেম্বরে শেষ আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

নয়াদিল্লি: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রায় দেড় বছর আগে নিজের শেষ আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে এসেছিল শেষ শতরান। তারপর থেকে এখনও পর্যন্ত শতরান করতে ব্যর্থ ভারতীয় অধিনায়ক। এবার রোহিতের সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) তুলনা টেনে ভারতীয় অধিনায়ককে সমালোচনায় বিদ্ধ করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গম্ভীরের মতো কোহলির সময়ে যেমন সমালোচকরা তাঁর বিরুদ্ধে কথা বলতে ছাড়েননি, রোহিতের বিরুদ্ধেও কিন্তু তেমনটাই হওয়া প্রয়োজন।

সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত একাধিক ভাল ইনিংস খেললেও শতরান হাঁকাতে পারেননি। শেষ ওয়ান ডে ম্যাচে আক্রমণাত্মক মেজাজে ৪২ করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার পর মাঠের মাঝেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় হতাশ রোহিতকে। রোহিতের শেষ শতরানের পর ৫০ ইনিংস পার হয়ে গিয়েছে। এর আগে কখনই এতগুলি ইনিংসে শতরান করতে ব্যর্থ হননি রোহিত।

রোহিতের সমালোচনায় গম্ভীর

প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর রোহিতের ফর্ম প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, 'আমাদের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। বিরাট কোহলি সাড়ে তিন বছর শতরান করেননি। আমার মনে হয় রোহিত নিজের ওপরই ভীষণ ক্ষুব্ধ হবে। এমন নয় যে ও এক-দুইটো ম্যাচে শতরান পায়নি। ৫০ ইনিংস (শতরান ছাড়া) কিন্তু অনেক। গত (ওয়ান ডে) বিশ্বকাপের পর থেকে লক্ষ্য করলে এটা স্পষ্টভাবেই বোঝা যাবে যে ও কিন্তু এখন আর আগের মতো শতরান করতে পারছে না। অতীতে কিন্তু ও ধারাবাহিকভাবে বড় বড় শতরান হাঁকাত। বর্তমানে ওকে দেখে তো ভাল ফর্মেই রয়েছে বলে মনে হচ্ছে, ভাল ভাল শটও খেলছে বটে। তবে ওর এবার শতরান করার ভীষণ প্রয়োজন।'

রোহিত, বিরাটের গুরুত্ব

গম্ভীর আরও জানান যে ভারতকে বিশ্বকাপ জিততে হলে কোহলি ও রোহিতের ফর্মে থাকাটা সবথেকে বেশি জরুরি। তাই দ্রুতই রোহিতকে শতরানের খরা কাটিয়ে উঠতে হবে। গম্ভীর বলেন, 'বিরাট কোহলি ও রোহিত শর্মার যে বিষয়টি তাঁদের বাকিদের থেকে আলাদা করে, সেটা হল ওদের শতরান করার দক্ষতা। বিরাট বর্তমানে ওর শতরান করার ছন্দটা ফিরে পেয়েছে। রোহিতকেও অন্তত বিশ্বকাপের আগে সেই শতরান করার পথটা খুঁজে বের করতে হবে। ভারতকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত গিয়ে বিশ্বকাপ জিততে হলে বিরাট ও রোহিতের ভাল পারফর্ম করাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে।' 

আরও পড়ুন: অস্ত্রোপচার সফল, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পন্থের

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget