এক্সপ্লোর

Indian Cricket Team: গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সংশয়, ইতিমধ্যেই ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার!

Gautam Gambhir: SENA দেশগুলির বিরুদ্ধে গৌতম গম্ভীরের কোচিংয়ে ১০টি টেস্ট হেরেছে ভারতীয় ক্রিকেট দল।

নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে কোচ হিসাবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ইতিমধ্যেই দারুণ সাফল্য পেয়েছেন। ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে এসিসির পাশাপাশি আইসিসি ট্রফিও জিতে নিয়েছেন কোচ গম্ভীর। টি-টোয়েন্টি সিরিজ়ে এখনও অপ্রতিরোধ্য তিনি। তবে সাদা বলের ক্রিকেটে যেখানে গুরু গম্ভীরের তত্ত্বাবধানে ভারতীয় দল অনবদ্য পারফর্ম করছে, সেখানে লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স গ্রাফ কিন্তু নিম্নমুখী। 

সদ্যই ঘরের মাটিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্য়াচের টেস্ট সিরিজ়ের দুই ম্য়াচই হেরেছে। SENA দেশগুলির বিরুদ্ধে গম্ভীরের কোচিংয়ে ১০টি টেস্ট হেরেছে ভারত। অনেকেই লাল বলের ক্রিকেটে গম্ভীরের অপসারণের দাবি তুলেছেন। সেই তালিকায় রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালও। তিনি দ্বিতীয় টেস্টে ভারতের বিরাট ব্যবধানে হারের পরেই লাল বলের ক্রিকেটে বিশেষজ্ঞ কোচের দাবি তুলেছিলেন।

গম্ভীরকে এর সমালোচনা করে সাংবাদিক সস্মেলনে বলতে শোনা গিয়েছিল, 'ঈশ্বরই জানেন আমাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় হারের পর কী কী শুনতে হয়েছিল। এর তো অনেককিছু ক্রিকেটর সঙ্গে অন্তর্ভুক্তও নয়। একজন আইপিএল কর্ণধারও তো ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে আলাদা কোচের কথা লিখেছিলেন। আমরা তো অন্যদের ক্ষেত্রে নাক গলাই না, তাই অন্যান্য ক্ষেত্রের লোকেদেরও নিজেদের ক্ষেত্রেই থাকা উচিত।'

এইসব জল্পনা, কল্পনা, পরামর্শের মাঝেই খবর আসছে মৌখিকভাবে এক কিংবদন্তি ক্রিকেটারকে ভারতীয় টেস্ট দলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কে সেই ক্রিকেটার? তিনি আর কেউ নন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। রিপোর্ট অনুযায়ী তাঁকে ভারতীয় বোর্ডের এক প্রভাবশালী ব্যক্তি মৌখিকভাবে টেস্ট দলের কোচ হওয়ার জন্য তিনি আগ্রহী কি না জিজ্ঞেস করা হয়েছে। তবে শোনা যাচ্ছে লক্ষ্মণ এই প্রস্তাব নাকচ করে দিয়েছন। তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে 'হেড অফ ক্রিকেট'-র ভূমিকাতেই খুশি বলে জানিয়েছেন লক্ষ্মণ।

ভারতীয় বোর্ডের সঙ্গে বর্তমান কোচ গৌতম গম্ভীরের ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। তবে বিভিন্ন মাধ্যমের খবর অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই সেই নিয়ে পুর্নবিবেচনা করা হতে পারে। অনেকেই গম্ভীরকে নিয়ে সংশয়ে রয়েছেন। কিছু কিছু রিপোর্টে তো এমনও দাবি করা হচ্ছে যে ভারত ঘরের মাটিতে বিশের বিশ্বকাপ খেতাব ডিফেন্ড করতে ব্যর্থ হলে গম্ভীরের চাকরি যেতে পারে। তবে গোটাটাই এখনও কেবল জল্পনার পর্যায়েই রয়েছে।       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget