এক্সপ্লোর

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের

Glenn Maxwell-Vini Raman: ২০১৩ সালে ম্য়াক্সওয়েল ও বিনির প্রথম দেখা। বন্ধুত্ব থেকে প্রেম শুরু। ২০১৭ সালে দু'জনেই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন। ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে বাগদান সেরে নেন তাঁরা।

মেলবোর্ন: দ্বিতীয়বার বাবা হলেন গ্লেন ম্য়াক্সওয়েল। ভারতীয় বংশোদ্ভুত তাঁর স্ত্রী বিনি রমন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে মারিয়া ম্য়াক্সওয়েল। নিজেদের ইনস্টাগ্রাম পোস্টে এই তারকা দম্পতি কন্যাসন্তানের জন্মের কথা ঘোষণা করেন। মেয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তাঁরা লিখেছেন, 'Our Dream Girl Is Here, Maria Maxwell'। ম্য়াক্সওয়েল ও বিনিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সবাই। 

দম্পতির আগে একটি পুত্র সন্তান ছিল। তার নাম লগান মাভেরিক ম্য়াক্সওয়েল। ২০২৩ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন বিনি। এবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডারের ঘরে লক্ষ্মী এল। 

উল্লেখ্য, ২০১৩ সালে ম্য়াক্সওয়েল ও বিনির প্রথম দেখা। বন্ধুত্ব থেকে প্রেম শুরু। ২০১৭ সালে দু'জনেই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন। ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে বাগদান সেরে নেন তাঁরা। এরপর ২০২২ সালের ২৭ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন ম্য়াক্সওয়েল ও বিনি। খ্রিস্টান ও তামিল ব্রাহ্মন দুই মতেই বিয়ে হয় তাঁদের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vini Maxwell (@vini.raman)

২০১৫ ও ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ম্য়াক্সওয়েল। নিজের কেরিয়ারের অন্য়তম সেরা ওয়ান ডে ইনিংসটি খেলেছিলেন ম্য়াক্সি আফগানিস্তানের বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপে। ২০১ অপরাজিত রানের ইনিংস খেলেছিলেন অজি অলরাউন্ডার। ২০২৫ সালে ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসরের কথা ঘোষণা করে গ্লেন। ১৪৯ ওয়ান ডে ম্য়াচে ৩৯৯০ রান করেছেন ও ৭৭ উইকেট ঝুলিতে পুরেছেন অলরাউন্ডার। এই মুহূর্তে দেশের জার্সিতে শুধুমাত্র টি-টোয়েন্টিতেই খেলছেন ম্য়াক্সওয়েল। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলতে দেখা যাচ্ছে তাঁকে।  

আইপিএলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে খেলতে দেখা যায় না ম্য়াক্সওয়েলকে। গত বছর নিলাম থেকেও নাম তুলে নিয়েছিলেন অজি তারকা। তিনি লিখেছিলেন, 'বহু অবিস্মরণীয় আইপিএল মরশুমের পর আমি এ বছরের নিলামে নিজের নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি বিরাট সিদ্ধান্ত যেটা এই লিগ আমাকে যা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞ থেকেই নিয়েছি। আইপিএল আমায় একজন ক্রিকেটার এবং মানুষ হিসাবে উন্নতি করতে সাহায্য করেছে। আমি সৌভাগ্যবান যে বিশ্ববন্দিত সতীর্থ, অনবদ্য ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলার অবিশ্বাস্য় সমর্থকদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়েছি। এই স্মৃতি, এই চ্যালেঞ্জ এবং ভারতের উদ্দীপনা আজীবন আমার সঙ্গে থেকে যাবে। বছরের পর বছর ধরে আমায় সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আবার শীঘ্রই দেখা হবে।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget