India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
IND vs SL Test: যেখানে পেসার সিরাজ ও প্রসিদ্ধ ভাল বল করেছেন। পাঁচটি উইকেট নিয়েছেন তাঁরা দু'জনে মিলে। অন্য়দিকে রবীন্দ্র জাডেজা ও মানব সুথার মোট ১৪ উইকেট নিয়েছেন।

কলম্বো: প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু দলের বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন বোলিং আক্রমণ নিয়ে কিছুটা চিন্তা কিন্তু রয়েই যাবে। বিশেষ করে কুলদীপ যাদবের ফর্ম। গোটা ম্য়াচে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারেননি চায়নাম্যান। তাই দ্বিতীয় টেস্টে কুলদীপকে বসাতে পারে টিম ম্য়ানেজমেন্ট। আর তাঁর জায়গায় দলে ঢুকে যেতে পারেন সারাংশ জৈন। চলতি সিরিজে যিনি পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছিলেন স্কোয়াডে। ওয়াশিংটন সুন্দর চোটের জন্য ছিটকে যাওয়ায়া জাতীয় দলে ডাক পেয়েছিলেন সারাংশ।
কলম্বোর পিচ স্পিন বোলারদের জন্য নিঃসন্দেহে বাড়তি সুবিধে দেবে। আর সারাংশের ব্যাটের হাতও ভাল কুলদীপের থেকে। ভারতের চায়নাম্য়ান স্পিনার গত ম্য়াচে ২৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে খরচ করেছেন ১০৩ রান। যেখানে পেসার সিরাজ ও প্রসিদ্ধ ভাল বল করেছেন। পাঁচটি উইকেট নিয়েছেন তাঁরা দু'জনে মিলে। অন্য়দিকে রবীন্দ্র জাডেজা ও মানব সুথার মোট ১৪ উইকেট নিয়েছেন। পুরো আক্রমণের মধ্য়ে কুলদীপই কিছুটা নিষ্প্রভ ছিলেন। তাই তাঁকে বসিয়ে সারাংশকে খেলানোর কথা ভাবছে ম্য়ানেজমেন্ট।




















