এক্সপ্লোর

IND vs SA 1st T20I: হার্দিকের ব্যাটিংয়ের পর অলরাউন্ড বোলিং পারফরম্যান্স, ১০১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

India vs South Africa: আজ কটকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা নিজেদের নিম্নতম স্কোর অলআউট হল।

কটক: ব্যাট হাতে শুরুটা বেশ নড়বড়ে হয়েছিল। তবে কটকে বোলিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) কার্যত নাকানি চোবানি খাওয়ালেন ভারতীয় বোলাররা। কী স্পিনার, কী ফাস্ট বোলার, ছয়জন বোলিং করে এদিন প্রত্যেকেই সাফল্য পেলেন। ১৭৫ রান ডিফেন্ড করতে নেমে ৭৪ রানেই প্রোটিয়াদের গুটিয়ে পাঁচ ম্য়াচের সিরিজ়ে এগিয়ে গেল ভারত। এটাই কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার নিম্নতম স্কোরও বটে।

বোলিংয়ে বরাবরই নতুন বলে উইকেট নিতে সিদ্ধহস্ত অর্শদীপ সিংহ। এই ম্য়াচেও তিনি প্রথম ওভারেই কুইন্টন ডিককে সাজঘরে ফেরান। তিনে নামা ট্রিস্টান স্টাবস এবং এডেন মারক্রামের কাঁধে ইনিংস সামলানোর দায়িত্ব পড়ে। তবে অর্শদীপই স্টাবসকে ১৪ রানে ফেরান। বল হাতে নিয়েই মারক্রামকে ফেরান অক্ষর পটেল। অপরদিকে, অর্শদীপ থাকায় এই ম্যাচে নতুন বল পাননি হার্দিক পাণ্ড্য। তাতে কী! পাওয়ার প্লে শেষের পর  বল হাতে নিয়ে তিনিও সাফল্য  পান। ডেভিড মিলারকে আউট করেন তিনি। 

টেস্টে জানসেনের ব্যাটিং ভারতকে বেগ দিয়েছিল। এই ম্যাচে দুই ছক্কা মেরে শুরুটা ভালই করেছিলেন। বরুণ চক্রবর্তীকে লম্বা ছক্কাও মারেন তিনি। তবে ঠিক পরের বলেই বরুণ তাঁর উইকেট ভেঙে দেন। এরপরে দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটটি নিয়ে ফেলেন বুমরা। তিনিই প্রথম ভারতীয় হিসাবে তিন ফর্ম্য়াটে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করেন। একই ওভারে কেশব মহারাজও সাজঘরে ফেরেন।

এরপরে দক্ষিণ আফ্রিকার পরাজয়টা ছিল কেবল সময়ের অপেক্ষা। পরের দুই ওভারে অক্ষর এবং শিবম দুবে একটি করে উইকেট নিয়ে প্রোটিয়া ইনিংস ৭৪ রানে গুটিয়ে দেন।

এর আগে ভারত ব্যাট হাতে শুরুটা ভাল করেনি। নতুন বলে লুঙ্গি এনগিদির দাপটে দুই ওপেনারই দ্রুত সাজঘরে ফিরেছিলেন। ৫০ রানের গণ্ডি পার করার আগেই তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারত। সেখান থেকে নিজের কামব্যাক ম্যাচে ত্রাতা হয়ে উঠলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। মাত্র ২৫ বলে নিজের কেরিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান হাঁকালেন তিনি। তাঁর অপরাজিত ৫৯ রানের ইনিংসে ভর করেই কটকে প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে ভারত। হার্দিকের এই ইনিংসই কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দিল।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget