এক্সপ্লোর

IND vs ENG: শিবম দুবের কনকাশন সাব হর্ষিত রানা, ম্যাচ হেরে তীব্র অসন্তোষ প্রকাশ ইংল্যান্ড অধিনায়ক বাটলারের

Harshit Rana: কনকাশন সাব হর্ষিত চতুর্থ টি-টোয়েন্টিতে রানা মাঠে নেমে ৩৩ বলের বিনিময়ে তিন উইকেট নেন।

পুণে: মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। সিরিজ়ও পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। ম্যাচে ভারতের জয় সত্ত্বেও, বারংবার শিরোনামে উঠে আসছে এক ঘটনা। শিবম দুবের কনকাশন সাব হিসাবে হর্ষিত রানার মাঠে নামার ঘটনা। এই নিয়েই যত বিতর্ক। এমনকী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও (Jos Buttler) ম্যাচ শেষে এই নিয়ে সরব হয়েছেন।

মুশকিল সময়ে ব্যাট হাতে ভারতের ত্রাতা হয়ে ওঠেন শিবম দুবে। হার্দিক পাণ্ড্যর সঙ্গে মিলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি। ব্যাট হাতেও তিনি দলের হয়ে সর্বাধিক (যুগ্মভাবে) ৫৩ রান করেন। তবে ব্যাট করার সময় জেমি ওভার্টনের বাউন্সারে মাথায় চোট পেয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসাবে নামেন হর্ষিত রানা (Harshit Rana)। তিনিও দুরন্ত ছন্দে ছিলেন। কনকাশন সাব মাঠে নেমেই তিন উইকেট নেন। দলের হয়ে তিনিই সর্বাধিক উইকেট নেন। 

খাতায় কলমে দুইজনেই অলরাউন্ডার বলেই নিয়ম অনুযায়ী দুবের বদলে হর্ষিত মাঠে নামতে পারেন। তবে একজন ব্যাটিং অলরাউন্ডার ও অপরজন বোলিং অলরাউন্ডার যিনি ব্যাটটা ধরতে জানেন। এরা কী করে একে অপরের সমতুল্য হল এবং কীভাবে একে অপরের বদলি হিসাবে মাঠে নামতে পারলেন, সেই নিয়েই যত বিতর্ক।  

'এটা তো লাইক ফর লাইক বদলি নয়। আমরা এর সঙ্গে সহমত নই। হয় শিবম দুবে বলে ওই ২৫ মাইল প্রতি ঘণ্টা মতো গতিবেগ বাড়িয়ে ফেলেছ, নয়তো হার্ষিত ওর ব্যাটিংকে উন্নত করে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তবেই এই বদল সম্ভব। তবে এইসবগুলিই তো খেলার অঙ্গই। আমাদের এই ম্যাচটা জেতা উচিত ছিল বটে। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত নই।'

ম্যাচের দুই অর্ধেই ইংল্যান্ড শুরুটা দুর্দান্তভাবে করেছিল। শেষটা করল জঘন্যভাবে। ব্যাটিংয়ে শুরুর ধাক্কা কাটিয়ে পুণেতে প্রলয় চালালেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন হার্দিক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর পঞ্চম হাফসেঞ্চুরি। ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন শিবম। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৮৭ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিলেন হার্দিক ও শিবম। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮১/৯।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে ঝড় তুলেও প্রথমে ভারতীয় স্পিনার ও পরে সুপার সাব হর্ষিত রানার কাছে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ১৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১৫ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই।

আরও পড়ুন: সেই অফস্টাম্পের বলেই ফিরতে হল কোহলিকে, তাঁর উইকেট নেওয়া হিমাংশুর মিল রয়েছে ধোনির সঙ্গে 

সেরা শিরোনাম

IND vs SL: রাজধানীর ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, নয়াদিল্লি থেকে সরল ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ
রাজধানীর ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, নয়াদিল্লি থেকে সরল ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ
Syed Mushtaq Ali Trophy: চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
Bengal vs Maharashtra: পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
Prithvi Shaw: ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?
ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget