এক্সপ্লোর

ICC Test Ranking: ইংল্যান্ড সিরিজ ড্র, আমদাবাদ টেস্ট জয়, তবুও আইসিসি ক্রমতালিকায় চারে নেমে গেল ভারত

IND vs WI: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আমদাবাদ টেস্ট জেতার পরও যদিও আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম তিনেই জায়গা করতে পারেনি ভারতীয় দল। 

দুবাই: ইংল্যান্ড সফর থেকে টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নেতৃত্বভার সামলাচ্ছেন শুভমন গিল (Shubhman Gill)। সিরিজে ২-২ ড্র করেছে দল। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আমদাবাদ টেস্ট জেতার পরও যদিও আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম তিনেই জায়গা করতে পারেনি ভারতীয় দল। 

সদ্য প্রকাশিত যে আইসিসি টেস্ট ক্রমতালিকা, তাতে টতুর্থ নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১০৭ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। 

এদিকে, টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ৩০ ম্য়াচে ১২৪ পয়েন্ট ঝুলিতে পুরেছিল অজি ব্রিগেড। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৫ পয়েন্ট ঝুলিতে পুরেছে প্রোটিয়া শিবির। ইংল্য়ান্ড ১১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তালিকায় পঞ্চম স্থানে আছে শ্রীলঙ্কা। ঝুলিতে ৮৮ পয়েন্ট পুরেছে তারা। ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান ৭৮ পয়েন্ট ঝুলিতে পুরে।

ভারত কি ফের শীর্ষস্থান দখল করতে পারবে?

আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সাদা বলের ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পরই এই সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রোটিয়া সিরিজে ভাল ফরল করলে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ওঠার সুযোগ থাকছে ভারতের সামনে।

আমদাবাদ টেস্টে প্রথমে ব্য়াটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৬২ রান বোর্ডে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে প্রথম ইনিংসে পাঁচ উইকেটের বিনিময়ে ৪৪৮ রানে দিনের খেলা শেষ করেছিল ভারতীয় দল। রবীন্দ্র জাডেজা ১২৫ এবং ওয়াশিংটন সুন্দর নয় রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। আজ সকালে তাঁরা আর ব্যাটে নামেননি। ৪৪৮ রানে দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে দেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। ২৮৬ রানে এগিয়ে ছিল ভারতীয় দল।

দ্বিতীয় ইনিংসে লড়াইটুকুও করতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা দেখেশুনে করলেও, এদিন ভারতীয় দলকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। প্রথম ইনিংসের মতোই ওয়েস্ট ইন্ডিজ় ওপেনার তেগনারায়ণ চন্দ্রপালকে ফেরান মহম্মদ সিরাজ। এরপর একে একে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ান শিবির। কুলদীপ, জাডেজা, সুন্দরদের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। কেবল অ্যাথানাজ়েই খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তিনিও দলের হার বাঁচাতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget