এক্সপ্লোর

WTC Points Table: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়কে হোয়াইটওয়াশ, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কি এগোল ভারত?

ICC WTC Points Table: ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় তিন নম্বরে ছিল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছে।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারত তৃতীয় স্থানে রয়েছে।
  • অস্ট্রেলিয়া শীর্ষে, শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে, ভারত তৃতীয়।
  • কেএল রাহুলের অপরাজিত অর্ধশতরানে ভারত জয়ী হয়।

নয়াদিল্লি: ঘরের মাঠে গত সিরিজ়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হতাশা ভুলে ওয়েস্ট ইন্ডিজ়কে হোয়াইটওয়াশ করল ভারত। মঙ্গলবার, দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) পঞ্চম দিনে ঘণ্টাখানেকের মধ্যেই জয় সুনিশ্চিত করে ফেলল ভারত। এই সিরিজ় জয়ের ফলে কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের কোনও উন্নতি হল?

প্রথম দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেললেও, গতবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় ভারত। সেই ব্যর্থতাকে পিছনে ফেলে পুনরায় টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে মাঠে নামতে বদ্ধপরিকর ভারত। তবে আপাতত ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে নেই ভারত। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে দুই টেস্টের দুইটি জিতলেও আপাতত ভারতীয় দল কিন্তু পয়েন্ট তালিকায় তিনেই রয়েছে।

ভারতীয় দল চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এখনও পর্যন্ত মোট সাত ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটিতে জয়, দুইটিতে হার ও একটি ম্যাচ ড্র করে ভারতের দখলে রয়েছে ৫২ পয়েন্ট। শুভমন গিলের নেতৃত্বাধীন দলের পয়েন্ট শতাংশ ৬১.৯০। আপাতত অস্ট্রেলিয়া এই সাইকেলে কিন্তু নিজেদের সবকয়টি ম্যাচ জিতে একেবারে শীর্ষে। ভারতের থেকে খানিকটা এগিয়ে, আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কান দল। শ্রীলঙ্কার দখলে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় এই মিলিয়ে নাগাড়ে পাঁচ টেস্ট হারলেও, আপাতত এই পয়েন্ট তালিকায় ছয় নম্বরেই রইল।

আজকে সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের জয়টা ছিল সময়ের অপেক্ষা। সেই জয় সুনিশ্চিত করতে পাক্কা ঘণ্টাখানেকই লাগল। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল ভারত। রস্টন চেজ়ের দলকে হোয়াইটওয়াশ করে ২-০ জিতে নিল সিরিজ়। ১২১ রান তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনের সকালে দুই উইকেট হারালেও, কেএল রাহুল ক্রিজে টিকে থেকে ভারতের জয় সুনিশ্চিত করেন।  

ম্য়াচের শেষদিনে ভারতের জয়ের জন্য মাত্র ৫৮ রানের প্রয়োজন ছিল, হাতে অবশিষ্ট ছিল নয় উইকেট। দিনের শুরুটা খানিকটা দেখেশুনেই করেছিল ভারতীয় দল। সাই ও রাহুল মিলে দলকে নিশ্চিত জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে রস্টন চেজ় বাধ সাধেন। সুদর্শন অর্ধশতরান পূরণ করার আগেই ৩৯ রানে তাঁকে সাজঘরে ফেরানো হয়। যশস্বীর পর প্রথম ইনিংসের শতরানকারী আরও এক ব্যাটার শুভমন গিলও এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তেমন রান পেলেন না। চার, ছক্কা মেরে শুরুটা করলেও, ১৫ বলে ১৩ রান করেই তাঁকেই সাজঘরে ফিরতে হয়। ভারতীয় অধিনায়ককেও সাজঘর ফেরান ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক রস্টন চেজ়।

তবে গিল আউট হওয়ার সময় ভারত কার্যত জয় সুনিশ্চিত করে ফেলেছে। শতরানের গণ্ডি পার হয়ে গিয়েছে। তাও ফিনিশটা করা জরুরি ছিল। সেটাই করলেন রাহুল। নিজের স্বপ্নের ফর্ম অব্যাহত রেখে ১০৩ বলে অর্ধশতরান পূরণ করেন রাহুল। তাঁর সঙ্গী হিসাবে ধ্রুব জুরেল ছয় রানে অপরাজিত রইলেন। ম্যাচ জিতে নিল ভারতীয় দল।   

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget