এক্সপ্লোর

Shubman Gill: অজ়িদের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম ম্যাচেই হার, তাও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক গিল

IND vs AUS: প্রথম ওয়ান ডেতে ২৯ বল বাকি থাকতে সাত উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় ভারতীয় দল।

পারথ: যে কোনও সফরেরই শুরুটা ভাল করা অত্যন্ত জরুরি। তবে অজ়িভূমে সেটা একেবারেই করতে ব্যর্থ টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs AUS) ২৯ বল বাকি থাকতে সাত উইকেটে পরাজিত হয় ভারতীয় দল। তবে দল প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লেও অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট।

এই ম্যাচের মাধ্যমেই ভারতীয় ওয়ান ডে অধিনায়ক হিসাবে নিজের অভিযান শুরু করেছেন শুভমন গিল। টেস্ট অধিনায়ক হিসাবে শতরান করে শুরুটা করেছিলেন। তবে ওয়ান ডে অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে অবশ্য রান পাননি গিল। অস্ট্রেলিয়া হেসেখেলে ম্যাচ জিতে নেয়। তাও দলের লড়াইয়ে তাঁর গলায় সন্তোষ ধরা পড়ল।

গিলকে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে শোনা যায়, 'পাওয়ার প্লেতে তিনটি উইকেট পড়ে গেলে পরিস্থিতিটা সবসময়ই কঠিন হয়ে যায়। সবসময়ই ম্যাচে ফেরার লড়াই চলে। তবে এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিক ছিল এবং আমরা অনেক কিছু শিখতেও পেরেছি। ২৬ ওভারে ১৩০ রান মতো ডিফেন্ড করতে নেমে আমরা ম্যাচটা অনেকটা গভীরে নিয়ে যেতে পেরেছি, এটাই সন্তোষজনক।' পাশাপাশি গিল সমর্থকদের কৃতজ্ঞতাও জানান। 'আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা যেখানেই খেলি সেখানেই আমাদের জন্য গলা ফাটাতে প্রচুর সংখ্যক সমর্থকরা আসেন। তার জন্য ধন্যবাদ' বলেন গিল। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজ়ি অধিনায়ক মিচেল মার্শ। ভারতে হয়ে ওপেনে নেমেছিলেন শুভমন গিল ও রোহিত শর্মা। প্রাক্তন ভারত অধিনায়ক মাত্র আট রান করেই সাজঘরে ফেরেন। জশ হ্যাজেলউডের বলে ক্যাচ আউট হন তিনি। গিলও ১০ রানের বেশি করতে পারেননি। খাতাই খুলতে পারেননি বিরাট কোহলি। মিচেল স্টার্কের শিকার হন তিনি। মিডল অর্ডারে অক্ষর পটেল ও কেএল রাহুল খানিকটা লড়াই করেন। অক্ষর ৩১ ও রাহুল ৩৮ রানের ইনিংস খেলেন। দু'জনে ফেরার পর আর সেভাবে কোনও ব্যাটার হাল ধরতে পারেননি। শেষের নীতীশ কুমার রেড্ডি ১৯ রানের ছোট্ট একটি ইনিংস খেলেন। ২৬ ওভারে নয় উইকেটে ১৩৬ রান তুে ইনিংস শেষ করে ভারত

জবাবে ডি এল এস মেথডে অজিদের লক্ষ্য কমে যায়। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩১ রান। মার্শ বাহিনীর সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনে নেমে এদিন ট্রাভিস হেড তেমন রান পাননি। অজ়ি শিবিরে প্রথম আঘাত হানেন অর্শদীপ সিংহ। তিনি ফিরিয়ে দেন ট্রাভিস হেডকে। আট রানে করে হর্ষিত রানার হাতে ক্য়াচ দিয়ে ফিরে যান হেড। ম্য়াথু শর্টও বেশি রান করতে পারেননি। তিনিও আট রানেই আউট হন। এক্ষেত্রে সাফল্য পান অক্ষর পটেল।

কিন্তু একদিকে অজ়িরা ৫০ রানের মধ্যে দুই উইকেট হারালেও, অপরদিকে মিচেল মার্শ ক্রিজ়ে নিজেকে সেট করে চালিয়ে খেলতে থাকেন। জশ ফিলিপের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার জয়ের সুনিশ্চিত করেন তিনি। ফিলিপে ৩৭ রান করে আউট হলেও, মার্শ ৪৬ রানে অপরাজিত থাকেন। ম্য়াট রেনেশঁ ২১ রান করে মার্শের সঙ্গে অপরাজিত থেকে ম্যাচ ফিনিশ করেই সাজঘরে ফেরেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget