এক্সপ্লোর

IND vs AUS 2nd ODI: বিশ্বকাপের আগেই বাড়ছে দলের ক্যাচ মিসের রোগ, তাও চিন্তিত হতে নারাজ রাহুল

KL Rahul: রোহিত, বিরাটদের অনুপস্থিতিতেও রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয়।

ইনদওর: রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের অনুপস্থিতিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। পাঁচ উইকেটে প্রথম ম্যাচ জিতে নিয়েছিল ভারত। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৯৯ রানে অজ়িদের হারিয়ে দ্বিতীয় ওয়ান ডেতেও (IND vs AUS 2nd ODI) জয় পায় কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দল।

ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের শতরানে ভর করে ৩৯৯ রান তোলে। বিশ্বকাপের আগে শ্রেয়সও ফর্মে ফেরায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের যে একাদশ নির্বাচনের চাপ বাড়ল, তা বলাই বাহুল্য। তবে সেইসব নিয়ে রাহুল চিন্তিত নন। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন, এসব তাঁর চিন্তা করার কথা নয়। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেন, 'কে নির্বাচিত হবে, কে হবে না, সেই সিদ্ধান্তটা তো আমাদের নয়। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচ ও রোহিতের। আমাদের কাজটা খুব পরিস্কার। যারা একাদশে সুযোগ পাবে, তারা সকলে যেন নিজেদের সবটা উজাড় করে দিই।'

তবে এই ম্যাচে ভারতীয় দল কয়েকটি ক্যাচ মিস করে। বিশ্বকাপের আগে দলের ক্যাচিংটা অনুরাগীদের চিন্তাদের বড় কারণ। এই নিয়ে মহম্মদ কাইফের মতো প্রাক্তনীরাও অতীতে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিষয়ে রাহুলের মত, 'হ্যাঁ, আমরা কিছু ক্যাচ ছেড়েছি। তবে রাতের বেলা ফিল্ডিং করাটা সহজ নয়। দুইদিন অন্তরই ম্যাচ আয়োজিত হচ্ছে, তার জন্য এক শহর থেকে অন্য শহর যাওয়া, সেখানকার মাঠের আলোর সঙ্গে ধাতস্থ হওয়াটা বেশ চ্যালেঞ্জিং। কোচরা দলের সকলকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা করছেন। কখনও কখনও এই ভুলগুলি হতেই পারে। তবে আমাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থাকতে পারে না। আমরা এর থেকে শিক্ষা নিয়ে নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচে আরও উন্নতি করার চেষ্টা করব।'

নাগাড়ে ক্রিকেট খেলায় শরীরকে ফিট রাখা এবং ওয়ার্কলোড ম্যানেজ করাটা ভীষণই প্রয়োজনীয় বলে মনে করছেন রাহুল। তাঁর মতে ফিল্ডিং সরাসরি শরীরের সঙ্গে জড়িত এবং ক্লান্তি থেকে অনেক সময় ভুলত্রুটি হতেও পারে। এরপর বিশ্বকাপের আগে শেষ ওয়ান ডে ম্যাচ খেলতে ২৭ সেপ্টেম্বর মাঠে নামবে টিম ইন্ডিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ইনদওরে দুরন্ত বোলিংয়ে কুম্বলের রেকর্ড ভাঙলেন অশ্বিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget