এক্সপ্লোর

IND vs AUS 2nd Test: শততম টেস্টে প্রতিপক্ষের কাছ থেকে বিশেষ উপহার পেলেন পূজারা

Chetesthwar Pujara: শততম টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরতে হলেও, দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত থাকেন চেতেশ্বর পূজারা।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে ছয় উইকেটে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) নিজেদেরই দখলে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় দল। চার ম্যাচের সিরিজে ভারতীয় দল (Team India)বর্তমানে ২-০ এগিয়ে রয়েছে। নিজের শততম টেস্টে ভারতের হয়ে উইনিং শটটি মারেন চেতেশ্বর পূজারাই (Chetesthwar Pujara)। খুব বড় রানের ইনিংস খেলত না পারলেও দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত ছিলেন পূজারা।

বিশেষ উপহার

১৩তম ভারতীয় ক্রিকেটার হিসাবে চেতেশ্বর পূজারা টেস্টে ১০০টি ম্য়াচ খেলার মাইলফক স্পর্শ করেন। এই বিশেষ কৃতিত্বের জন্য ম্যাচ শুরুর আগে ভারতের তারকা ক্রিকেটারকে এক বিশেষ টুপি উপহার দেন কিংবদন্তি সুনীল গাওস্কর। ম্যাচ শেষেও এক বিশেষ উপহার পেলেন পূজারা। তবে সেটি প্রতিপক্ষের তরফ থেকে। নয়াদিল্লিতে ম্যাচ শেষ হওয়ার পরেই ভারতীয় সাজঘরে এসে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) পূজারাকে এক বিশেষ জার্সি উপহার দেন।

সেই জার্সিতে অজি দলের সকল খেলোয়াড়রা সই করেন। জার্সিতে অস্ট্রেলিয়ার দলের তরফে এক বিশেষ বার্তাও ছিল। সেই বার্তায় লেখা হয়, 'তোমার ১০০-র জন্য অনেক শুভকামনা! এতদিন ধরে ময়দানে যে লড়াইগুলি করেছি, তার জন্য অনেক ধন্যবাদ।'

 

 

ম্যাচের বিবরণ

দিনের শুরুতেও কেউ ভাবেনি যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই খেলার মোড় এতটা ঘুরে যাবে। বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। একই সঙ্গে বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল। টেস্টের ক্রমতালিকায়ও শীর্ষে উঠে এলে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি তিন ফর্ম্যাটেই ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেল রোহিতের ভারত। 

মাত্র ১১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফের কে এল রাহুলের উইকেট হারায় ভারত। খাতা খোলার আগেই ফিরে যান রাহুল। এরপর রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রোহিত ভাল শুরু করেছিলেন। ২০ বলে ৩১ রান করে যখন ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন, সেই সময়ই  পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় হিটম্যানকে। বিরাট কোহলিও ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে পূজারা শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন। তিনি ৩১ রানে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন: ভুল পরিকল্পনাই অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের কারণ, মত ম্যাচ সেরা জাডেজার

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget