এক্সপ্লোর

IND vs AUS 2nd Test: স্লেজিংয়ের জবাবে প্রথম বলেই উইকেট! জয়সওয়ালকে আউট করার জন্য বিশেষ পরিকল্পনা করেছিলেন স্টার্ক?

Mitchell Starc: অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে ৪৮ রানের বিনিময়ে কেরিয়ার সেরা ছয় উইকেট নেন মিচেল স্টার্ক।

অ্যাডিলেড: পারথ টেস্টে মিচেল স্টার্ককে (Mitchell Starc) তরুণ যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) স্লেজিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছিল। ভিডিওটা দেখে সকলেই খানিকটা চমকে গিয়েছিলেন, যশস্বীর নির্ভীক মানসিকতা প্রশংসাও কুড়িয়েছিল। স্টার্ক কিন্তু জবাবটা বলেই দিলেন। অ্যাডিলেডে একেবারে টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম বলে যশস্বীকে আউট করে সাজঘরে ফেরান তারকা অজ়ি বোলার।

টেস্টের প্রথম বলে ফুল লেংথের বলে যশস্বীকে এলবিডব্লু করেন তিনি। তরুণ ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে কি বিশেষ কোনও পরিকল্পনা তৈরি করে নেমেছিলেন স্টার্ক? প্রথম দিনের খেলাশেষে স্টার্ককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'স্টাম্পে বল রেখে প্যাডে মারব। এটা বাদে আর কিছুই ভাবিনি।' তিনি জানান শুরুতে নতুন বল হাতে স্টাম্প আক্রমণ করাটাই বরাবর তাঁর পরিকল্পনা থাকে। 'বেশ অনেকদিন ধরে এটাই তো আমার ভূমিকা। শুরুতেই স্টাম্প আক্রমণ করে সাফল্য লাভ করারই লক্ষ্যে থাকি। আজ একটা সাফল্য পেয়ে সন্তুষ্ট লাগছে। এই ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে শুরুতেই সাফল্য পাওয়াটা যে কতটা জরুরি, সেটা আমরা সকলেই জানি। এমনভাবে শুরুটা হলে তো ভালই। এটা নিঃসন্দেহে বড় ম্যাচ ও বড় সিরিজ়।' বলেন তিনি। 

স্টার্ক এদিন ৪৮ রানের বিনিময়ে ছয় উইকেট নেন। ১৮০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। এটাই টেস্টে স্টার্কের কেরিয়ার সেরা বোলিং। স্টার্কের মতে আইপিএল এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জেরেই ভয়ের বিযয়টা আজকালকার তরুণদের মধ্যে আর নেই। 'খেলার ধরন বদলেছে। মনে হয় সেটা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। এদের অনেকেই তো আইপিএলের মাধ্য়মে উঠে এসেছে এবং ওরা সকলেই অকুতোভয়।' বলেন তারকা ফাস্ট বোলার। 

প্রথম দিন শেষে অ্যাডিলেডে কিন্তু অ্যাডভান্টেজ় অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটের বিনিময়ে ৮৬ রান। দিনশেষে ভারতের থেকে মাত্র ৯৪ রানে পিছিয়ে। অজ়িদের হাতে এখনও নয় উইকেট রয়েছে। আপাতত ম্যাকস্যুইনি ৩৮ ও লাবুশেন ২০ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনের ওপর কিন্তু অনেকাংশে ম্যাচের ভবিষ্যত নির্ভরশীল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পিছিয়ে থাকলেও হার মানবে না ভারত, অ্যাডিলেডে প্রথম দিনশেষে স্পষ্ট বার্তা ভারতীয় সহকারী কোচের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget