এক্সপ্লোর

IND vs AUS 3rd ODI: ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডেতেও মাঠে নামতে পারবেন না অক্ষর?

Axar Patel: এশিয় কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাতে চোট পেয়েছিলেন অক্ষর পটেল।

মুম্বই: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাতে চোট পান অক্ষর পটেল (Axar Patel)। টুর্নামেন্টের ফাইনালেও খেলতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচের তাঁকে দলে রাখা হয়নি। তৃতীয় ম্যাচের (IND vs AUS 3rd ODI) দলে ছিলেন তিনি। তবে চোটের কারণে সেই ম্যাচেও খেলা হচ্ছে না অক্ষরের। বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী অক্ষর রাজকোটেও খেলতে পারবেন না।

সামনেই ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের প্রাথমিক ভারতীয় দলে (Indian Cricket Team) ছিলেন অক্ষর পটেল। বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। তার আগে এখনও অক্ষরের চোট না সারায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন টিম ইন্ডিরা অনুরাগীরা। বিশ্বকাপের আগে তিনি আদৌ ফিট হবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। অক্ষর পটেল যদি ফিট না হতে পারেন, তবে সেক্ষেত্রে ভারতীয় দলে সুযোগ পাওয়ার লড়াইটা মূলত আর অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যেই হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অক্ষরের বদলে সুন্দর এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও ভারতীয় দলে রয়েছেন তিনি। তবে তেমন সুযোগ পাননি সুন্দর। অপরদিকে, দীর্ঘ ২০ মাস পরে ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে অশ্বিন কিন্তু বেশ ভালই পারফর্ম করেছেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে চার উইকেট নিয়ে ফেলেছেন অভিজ্ঞ ভারতীয় অফ স্পিনার। ইনদওরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে তিন উইকেট নিয়ে রেকর্ডও গড়েছেন অশ্বিন।

কিংবদন্তি অনিল কুম্বলের রেকর্ড ভেঙেছেন অশ্বিন। তিনিই বর্তমানে ভারতীয় হিসাবে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক (সব ফর্ম্যাট মিলিয়ে)। এতদিন পর্যন্ত অজ়িদের বিরুদ্ধে কুম্বলের ১৪২ উইকেটই কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক উইকেট ছিল। কিন্তু অশ্বিনের দখলে রবিবারের ম্যাচের পর একই প্রতিপক্ষের বিরুদ্ধে বর্তমানে ১৪৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। ইনদওরের পারফরম্যান্স যে অশ্বিনের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলাই বাহুল্য। অক্ষর ফিট না হলে বিশ্বকাপ দলে তিনি সুযোগ পান কি না, এবার সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই বাড়ছে দলের ক্যাচ মিসের রোগ, তাও চিন্তিত হতে নারাজ রাহুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget