এক্সপ্লোর

Rahul Dravid: বিশ্বকাপের আগে ১৭-১৮ জনের একটা সম্ভাব্য দল বেছে নিতে চাইছেন দ্রাবিড়

IND vs AUS, ODI Series: এই সিরিজগুলো থেকেই বিশ্বকাপের একটা কোর টিম তৈরি করে নিতে চান ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়।

চেন্নাইঃ ঘরের মাঠে বছর শেষে বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইতিমধ্যেই ৮টি ম্যাচ তারা খেলে ফেলেছে ঘরের মাঠে। তিনটি শ্রীলঙ্কার বিরুদ্ধে, তিনটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও তিনটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যার শেষ ম্যাচটি হতে চলেছে আজ। আর এই সিরিজগুলো থেকেই বিশ্বকাপের (World Cup 2023) একটা কোর টিম তৈরি করে নিতে চান ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় (IND vs AUS)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে নামার আগে সেই কথাই জানিয়ে দিলেন তিনি।

কী বলছেন দ্রাবিড়?

গত কয়েকটি ওয়ান ডে ম্যাচে একাধিক কম্বিনেশনে খেলেছে  ভারতীয় দল। সেখান থেকেই সঠিক কম্বিনেশন বাছাই করে নিতে চাইছে দল। ভারতীয় দলের হেডস্যার বলছেন, ''আমরা যত বেশি সম্ভব ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের সঠিক কম্বিনেশনটা দেখে নিতে চাইছি। বিশ্বকাপের আগে যা আমাদের জন্য খুবই দরকার। এই মুহূর্তে আমরা দলে একাধিক পরিবর্তন করছি। একাধিক কম্বিনেশনে খেলছি। তার কারণ, আমরা চাইছি যে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বেছে নেওয়ার সময় যাতে কাজটা সহজ হয়।''  

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ১০ ওভারের বেশি বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। যে ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। যদিও ভাইজ্যাগে সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্যত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল ভারতকে। ১১৭ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাটারদের দাপটে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে ভারতের যেটি সবথেকে বড় ব্যবধানে হার। 

প্রসঙ্গত, চেন্নাইয়ের পিচ সাধারণত স্পিনারদেরই সাহায্য করে থাকে। পাশাপাশি চিদম্বরম স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে বরাবর রান তাড়া করার কাজটা খানিক সুবিধা হয়ে দাঁড়ায়। গত একদিনের ম্যাচে লাইটের নিচে ২৮৮ রান তাড়া করে ম্যাচ বের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে গত বেশ কয়েকটি ম্যাচের খতিয়ান দেখলে বলতে হয়, প্রথমে ব্যাট করে বড় রান তোলা দলই জিতেচে বেশিরভাগ ম্যাচে। পরে ব্যাট করতে নেমে রান তাড়া করার কাজটা হয়ে ওঠে কঠিন। কারণ, খেলা যত এগোয়, পিচ ততই আরও রুক্ষ হতে থাকে। আর যার জেরে ক্রমশ বাড়তি সুবিধা পান স্পিনাররা।

প্রথমে ব্যাট করার ক্ষেত্রে বল তুলনামূল ভালভাবে ব্যাটে আসে। যার জেরে সুবিধা হয় স্ট্রোক প্লে-তে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার ক্ষেত্রে যা হয়ে ওঠে কঠিন। পাশাপাশি পিচ রুক্ষ ও স্পিন সহায়ক হয়ে ওঠার পেসারদের ক্ষেত্রে গতির থেকেও উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বাড়তি প্রাধান্য পায় বোলিংয়ের বৈচিত্র্য। চেন্নাইয়ের মাঠে খেলা ২১ টি একদিনের আন্তর্জাতিক ধরলে সেখানে গড় স্কোর ২৫৯ রান। 

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget