এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: প্রায় চার বছর পর ফের একবার গাব্বায় পন্থ, স্মৃতিমধুর মাঠে নামার অভিজ্ঞতা ভাগ করলেন তারকা

Rishabh Pant: প্রায় চার বছর আগে গাব্বায় ঋষভ পন্থের ব্যাট থেকেই ভারতের ঐতিহাসিক জয়ের উইনিং শটটি এসেছিল।

ব্রিসবেন: ২০২১ সালের ১৯ জানুয়ারি গাব্বায় এক তরুণ ভারতীয় দলের (Indian Cricket Team) কৃতিত্ব এখন ইতিহাসের পাতায়। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে উইনিং শটটা খেলেছিলেন তিনি। অনবদ্য এক ইনিংসে ৩৩ বছর পর অস্ট্রেলিয়ার দুর্গ হিসাবে পরিচিত গাব্বায় অজ়িদের পরাজিত করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই ঘটনার প্রায় চার বছর পর আবারও গাব্বায় নেমেছেন পন্থ।  

স্বাভাবিকভাবেই গাব্বায় আবারও মাঠে নামতে পারাটা পন্থের জন্য বেশ আনন্দেরই। এই মাঠে নামলেই অতীতের স্মৃতি তাঁকে ভাল করার জন্য আরও উদ্বুদ্ধ করে বলেই জানান পন্থ। তিনি বলেন, 'গাব্বায় যখন প্রবেশ, সেই অনুভূতিটাই দারুণ ইতিবাচক ছিল। সিরিজ় আপাতত সমতায় রয়েছে সেক্ষেত্রে এই মাঠ আমাদের ইতিবাচক খেলার প্রেরণা জোগায়।' এরপরেই সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতিচারণা করে পন্থ জানান, 'আমি সবসময় পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। একটা নিঃসন্দেহে বেশ কষ্টকর। তবে এই পরিস্থিতি আমি সবসময় ইতিবাচক ভাবনাচিন্তা করি। হ্যাঁ, সবকিছুই সহজে করার বিকল্প আছে বটে। তবে আমি যেভাবে সাফল্য পেয়েছি, সেই পথই অবলম্বন করি।'

আজকের খেলা নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়। আকাশ দীপ, মহম্মদ সিরাজরা বল হাতে শুরুটা ভালই করেন। একাধিকবার দুই অজ়ি ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকস্যুইনির ব্যাটের কিণারা দিয়ে একাধিক বল বের হয়। কিন্তু উইকেট আসেনি। ন্যাথান ম্যাকস্যুইনি চার ও উসমান খাওয়াজা আপাতত ১৯ রানে অপরাজিত রয়েছেন। 

এমন পরিস্থিতি ঝেপে বৃষ্টি নামে। ম্যাচের ষষ্ঠ ওভারে একবার বৃষ্টি শুরু হলেও, খানিকক্ষণ পরে সেই বৃষ্টি থামে। তবে এবার এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। অবশ্য মন্দের ভাল বলতে গাব্বার বিশ্বমানের জলনিকাশী ব্যবস্থা। বৃষ্টি থামলে ম্যাচ শুরু করতে খুব বেশি সময় লাগার কথা নয়। কখন বৃষ্টি থামবে এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ১৮-তেই ইতিহাস, বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের জন্য পাঁচ কোটির আর্থিক পুরস্কার ঘোষণা স্ট্যালিনের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget