এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা ভারত, চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২৩৪/৩

Travis Head: ব্রিসবেনে নিজের শেষ টেস্টে দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়েছিলেন হেড। এবার তাঁর ব্যাট থেকে এল সেঞ্চুরি।

ব্রিসবেন: বিধ্বংসী মেজাজে ফের একবার ভারতের বিরুদ্ধে জ্বলে উঠলেন ট্র্যাভিস হেড (Travis Head)। ব্রিসবেনে তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) হাঁকালেন সেঞ্চুরি। ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা সম্পূর্ণভাবেই অস্ট্রেলিয়ার তরফে গেল। বিনা উইকেটে ১৩০ রান উঠল এই সেশনে। ট্র্যাভিস হেড ১০৩ ও স্টিভ স্মিথ (Steve Smith) ৬৫ রানে ব্যাট করছেন। এই দুই তারকার দাপটে একেবারে কোণঠাসা ভারতীয় দল। অস্ট্রেলিয়ার স্কোর আপাতত ২৩৪/৩।

ব্রিসবেনে নিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়েছিলেন হেড। এবার তাঁর ব্যাট থেকে এল সেঞ্চুরি। এর সুবাদেই তিনি ইতিহাসও গড়ে ফেললেন বটে। প্রথম ব্যাটার হিসাব একই ক্যালেন্ডার বছরে কোনও মাঠে কিং পেয়ার ও সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। একদিকে হেড যেখানে নিজের বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন, সেখানে অপরদিকে স্টিভ স্মিথ একেবারে নিজের সেরা ফর্মে দেখা যায়।

ঠিক বছর পাঁচেক আগে অ্যাসেজ় সিরিজ়ে যেমন বাড়তি ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে স্মিথ নজর কেড়েছিলেন, এই ম্যাচেও অনেকেরই তাঁর স্টান্সে সেই জিনিসই চোখে পড়ে। ওই সিরিজ়ে প্রচুর রান এসেছিল স্মিথের ব্যাট থেকে, এই বদল ঘটিয়ে এখনও অবধি এই ইনিংসেও কিন্তু তারকা অজ়ি ব্যাটারকে অনবদ্য দেখাচ্ছে। স্মিথের পরিপক্ক ইনিংস ও হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে যুগলবন্দিতে একেবারে নিস্তেজ দেখাল ভারতীয় বোলিংকে। কেউই তেমন প্রভাবই ফেলতে পারলেন না গোটা সেশনে। 

যশপ্রীত বুমরার বল বাউন্ডারির দিকে ঠেলে দিয়ে তিন রান দৌড়ে হেড নিজের নবম সেঞ্চুরি পূরণ করেন। ভারতের বিরুদ্ধে এটি তাঁর তৃতীয় শতরান। ঘটনাক্রমে তাঁর তিনটি শেষ ছয় ইনিংসের মধ্যে। হেড ও স্মিথের ব্যাটিং যে টিম ইন্ডিয়ার জন্য অশনি সঙ্কেত বয়ে এনেছে, তা বলাই বাহুল্য। এর আগে দিনের প্রথম সেশনটা অবশ্য দুই দলই ভাগাভাগি করে নিয়েছিল।   

দিনের শুরুতে বুমরা এবং আকাশদীপের বিধ্বংসী স্পেলের ঝাঁঝ সামলাতে নাজেহাল হচ্ছিলেন অজ়ি ওপেনাররা। একাধিকবার অস্ট্রেলিয়ানদের ব্যাটের কিণারা মিস করছিল বল। তবে অবশেষে সাফল্য এনে দিলেন বুমরা। তারকা ফাস্ট বোলারের বলে খোঁচা দিয়েই ২১ রানে সাজঘরে ফেরেন খাওয়াজা। নিজের পরের ওভারে নয় রানে ম্যাকস্যুইনেকেও ফেরান বুমরাই। 

পরপর দুই উইকেট হারানোর পর অজ়ি ব্যাটিংয়ের সম্ভবত দুই সবচেয়ে শক্তিশালী স্তম্ভ মার্নাস লাবুশেন ও  স্টিভ স্মিথ অজ়ি ইনিংস মেরামতির কাজ শুরু করেন। দুইজনে মজবুত রক্ষণ ও পরিপক্ক ব্যাটিংয়ে ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলা শুরু করেন। তাঁদের পার্টনারশিপ বাড়লে ভারতীয় ফিল্ডারদের বিরক্তিও বাড়ে। উইকেট পড়ছে না দেখে এক অভিনব পন্থ নেন মহম্মদ সিরাজ। তিনি গিয়ে লাবুশেনের দিকের উইকেটের বেলগুলির স্থান বদল করেন। লাবুশেন অবশ্য দ্রুতই তা বদলে আগে যে বেল যেখানে ছিল সেখানে করে দেন।

তবে তা তাঁকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না। ঠিক পরের ওভারেই নীতীশ রেড্ডির বলে ১২ রানে সাজঘরে ফেরেন লাবুশেন। ৭৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর হেড ও স্মিথ ইনিংসের হাল ধরেন। সেই পার্টনারশিপ এখনও অব্যাহত।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ক্যাচ নিয়ে ধোনিদের তালিকায় সামিল হলেন ঋষভ পন্থ, ব্যাটে নামার আগেই সচিনের কৃতিত্বে ভাগ বিরাটের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget