এক্সপ্লোর

IND vs AUS 4th Test: বদলে গেল সময়, কখন শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের খেলা?

India vs Australia: শনিবার খারাপ আলোর ফলে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়।

মেলবোর্ন: জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th Test)। তিনদিনের খেলা শেষে এখনও ম্যাচে কিন্তু তিনটি ফলাফলের সম্ভাবনাই রয়েছে। তবে ম্যাচের চতুর্থ দিন থেকে খেলা শুরুর সময় বদলে গেল। নতুন সময়ে শুরু হবে খেলা। 

তৃতীয় দিনে খারাপ আলোর জেরে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয় খেলা। এর ফলে যে পরিমাণ ওভার খেলা যায়নি, সেটা যতটা সম্ভব পুনরুদ্ধার করতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই শুরু হবে খেলা। অর্থাৎ ম্যাচের প্রথম তিন দিন ভারতীয় সময় অনুযায়ী ভোর পাঁচটায় ম্যাচ শুরু হলেও, রবিবার থেকে ভোর সাড়ে চারটেতে শুরু হবে দুই যুযুধান প্রতিপক্ষের ২২ গজর লড়াই।

মেলবোর্নে এদিন প্রথম উইকেট যায় ঋষভ পন্থের। ভালই খেলছিলেন। কিন্তু হঠাৎ বোল্যান্ডের বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজের উইকেট হারান ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটার।  সামনে নতুন বলে স্টার্ক, কামিন্স, বোল্যান্ডরা। নিশ্চিতভাবেই এই পরিস্থিতিতে ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। কিন্তু পন্থ হঠাৎ করেই একটা ভুল শট বেছে নিলেন। 

১৯১ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে ভারত। তখন তিনি নেমেছিলেন ব্যাট করতে। ফলো অন বাঁচাতে প্রথম ইনিংসে ভারতের প্রয়োজন ছিল ২৭৫ রান। নিজের অর্ধশতরানের সঙ্গে ভারতের ফলো অনও বাঁচিয়ে দিলেন তরুণ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম অর্ধশতরান পূরণ করার পর ব্যাটটি নিজের থুতনির নীচে থেকে হালকা ঘুরিয়ে দেন। ঠিক যেমন অল্লু অর্জুন পুষ্পা ছবিতে 'ঝুঁকেগা নেহি' বলেছিলেন। সেটাই করলেন ব্যাট হাতে। মিচেল স্টার্কের বলে বাউন্ডারি হাঁকিয়ে রাজার মত অর্ধশতরান পূরণ করেন নীতিশ। ৮১ বলে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন। 

১৭১ বলে নিজের শতরানের ইনিংস পূরণ করেন রেড্ডি। দিনশেষে ভারতের স্কোর ৩৫৮/৯। আপাতত ভারত এখনও ১১৬ রানে পিছিয়ে প্রথম ইনিংসে। ফলো অন বাঁচালেও ম্য়াচ বাঁচানোর সম্ভাবনা কিন্তু এখনও ক্ষীণ বলা যায়। কারণ প্রথম ইনিংসে হাতে আর মাত্র ১ উইকেট। এই পরিস্থিতিতে চতুর্থ দিনের সকালে আর কত রান যোগ করতে পারেন নীতীশ বোর্ডে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরা, সিরাজ, আকাশ দীপরা যত দ্রুত উইকেট তুলতে পারবেন, ততই রোহিত ব্রিগেডের জন্য মঙ্গল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: তিনি না টিকলে শতরান হতই না, সিরাজের ঢঙেই তাঁকে কৃতজ্ঞতা জানালেন নীতীশ কুমার রেড্ডি 

সেরা শিরোনাম

Smriti Mandhana: ভারতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দুই ফর্ম্যাটেই বাংলার ক্রিকেটার
ভারতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দুই ফর্ম্যাটেই বাংলার ক্রিকেটার
Indian Cricket: আগরকরের বদলি চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের, ভারতীয় দলের নির্বাচক হতে গেলে কী যোগ্যতা লাগবে?
আগরকরের বদলি চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের, ভারতীয় দলের নির্বাচক হতে গেলে কী যোগ্যতা লাগবে?
Sourav Ganguly: আইপিএলে দিল্লির কোচ সৌরভ, স্বার্থের সংঘাতের অভিযোগ গেল সুপ্রিম কোর্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডে
আইপিএলে দিল্লির কোচ সৌরভ, স্বার্থের সংঘাতের অভিযোগ গেল সুপ্রিম কোর্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডে
IND vs NZ: নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত
নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget