এক্সপ্লোর

Nitish Reddy on Siraj: তিনি না টিকলে শতরান হতই না, সিরাজের ঢঙেই তাঁকে কৃতজ্ঞতা জানালেন নীতীশ কুমার রেড্ডি

IND vs AUS 4th Test: বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনশেষে ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে আপাতত ১১৬ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের (IND vs AUS 4th Test) তৃতীয় দিনে মেলবোর্নে উপস্থিত দর্শকদের মন জিতলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। এক অনবদ্য শতরান হাঁকান ২১ বছর বয়সি ব্যাটার। তার এই শতরানের জন্য তাঁকে তো কুর্নিশ জানানো হচ্ছেই, পাশাপাশি বাহবা পাচ্ছেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। কিন্তু সিরাজ হঠাৎ বাহবা পাচ্ছেন কেন? দিনশেষে তাঁর সংগ্রহ তো মাত্র দুই রান।

গোটা সময়ে এক অত্যন্ত পরিপক্ক ইনিংস খেলে নীতীশ নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরানের দিকে অগ্রসর হয়েছিলেন। ঠিক যখন ৯৯ রানে অপরাজিত রয়েছেন তিনি, তখনই ১০ বলের ব্যবধানে ওয়াশিংটন সুন্দর ও যশপ্রীত বুমরা সাজঘরে ফেরেন। শেষ ব্যাটার হিসাবে মহম্মদ সিরাজ ক্রিজে নামেন। সিরাজ যে নিজের ব্যাটিংয়ের জন্য পরিচিত নন, তা আলাদা করে বলে দিতে হয় না। অনেকেই তাই আশঙ্কায় ছিলেন, নীতীশের সেঞ্চুরিটা আদৌ হবে তো! 

কিন্তু সকলকে আশ্বস্ত করে সিরাজ প্যাট কামিন্সের তিন তিনটি বল খেলেন। নীতীশকে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ করে দেন। এরজন্যই তাঁকে বেশ মজাদার একটি পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানান নীতীশ। তিনি শতরানের পর সিরাজের সঙ্গে আলিঙ্গনের একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি সিরাজ ভাইকেও বিশ্বাস।' 

আসল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যশপ্রীত বুমরার অনবদ্য বোলিংয়ের পর মহম্মদ সিরাজকে বলতে শোনা গিয়েছিল, 'আমি শুধু জাস্সি (যশপ্রীত বুমরা) ভাইয়ের ওপর বিশ্বাস করি।' সেই লাইনটি বেশ ভাইরাল হয়। এবার সেই লাইনটির ভঙ্গিমাতেই সিরাজকে ধন্যবাদ জানালেন নীতীশ। তরুণ তুর্কির বাবাকেও কিন্তু সিরাজকে ধন্যবাদ জানাতে শোনা গিয়েছিল।

নীতীশের বাবা মুত্যালা দিনের খেলা শেষে সাক্ষাৎকারে বলেন, 'আমাদের পরিবারের জন্য ভীষণ স্পেশাল একট দিন। সারাজীবন এই দিনটা আমরা মনে রাখব। ১৪-১৫ বছর বয়স থেকে ও রান করে এসেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বড় রান পেল। দুর্দান্ত অনুভূতি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মহম্মদ সিরাজকে। ও যখন ৯৯ রানে ব্যাটিং করছে, তখন সিরাজ স্ট্রাইকিং এন্ডে ছিল। ও সুন্দরভাবে ওভারটা কাটিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ওকে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: স্টিভ স্মিথের থেকেও অধিক পছন্দের বিরাট, কোহলি-কনস্টাস বিবাদের মাঝেই ভাইরাল স্যামের পুরনো ভিডিও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget