এক্সপ্লোর

IND vs AUS 4th Test: ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে টস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

Border-Gavaskar Trophy: ভারতীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও অ্যান্থনি অ্যালবানিজ মাঠে উপস্থিত থাকবেন।

আমদাবাদ: কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th Test)। সেই ম্যাচ দেখতে যে মাঠে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese) থাকবেন, তা আগে থেকেই একাধিক জায়গায় রিপোর্ট করা হয়েছিল। নতুন রিপোর্ট অনুযায়ী মোদি শুধুমাত্র ম্যাচে উপস্থিতই থাকবেন না, তিনি ম্যাচে টস করতে পারেন, এমনকী তাঁকে ধারাভাষ্যও দিতে দেখা যেতে পারে। 

টস করবেন প্রধানমন্ত্রী

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদিই কালকের ম্য়াচে টস করবেন। ওই রিপোর্টেই দাবি করা হয় অজি প্রধানমন্ত্রী বলেছেন, 'আমার ওপর ভীষণই চাপ রয়েছে, কারণ আমি এবং প্রধামন্ত্রী মোদি কয়েন টস করব।' তবে অজি প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট নয় যে তিনি না ভারতীয় প্রধানমন্ত্রী, ঠিক কে ম্যাচে কয়েন টস করবেন। প্রসঙ্গত, এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীও আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। তবে এই প্রথমবার অজি প্রধানমন্ত্রী এই স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার ৭৫ বছরের বন্ধুত্ব উদযাপন করতেই কিন্তু এ দেশে আসছেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ।

মানসিক দৃঢ়তাই আসল

 কাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th Test)। সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে গত ম্যাচে দুই ইনিংসেই ভারতীয় দলের ব্য়াটিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ম্যাচের আগেও তাই স্বাভাবিকভাবেই চর্চায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু মনে করছেন ব্যাটারদের দক্ষতার থেকেও দিনের শেষে তাঁদের মানসিক দৃঢ়তাই সাফল্য এনে দেয়।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'কঠিন পিচের চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা না না পথ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যাটারই ভিন্ন এবং প্রত্যেকেরই রান করার উপায়ও ভিন্ন ভিন্ন। আমাদের দলের সকলেই প্রচুর ম্যাচ খেলেছে। এতদিন পরে তিন সপ্তাহের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ব্যাটারদের যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। এই স্তরে কেবল দক্ষতা দিয়ে তেমনকিছু হয় না, দক্ষতার থেকেও মানসিক দৃঢ়তা বেশি প্রয়োজনীয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের ভাল খেলার জন্য মানসিক দৃঢ়তা বেশি দরকার।'

আরও পড়ুন: তিন স্পিনারই খেলাবে অস্ট্রেলিয়া? সমালোচকদের একহাত নিলেন স্মিথ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget