এক্সপ্লোর

IND vs AUS: পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেন ব্যর্থ হলেন রোহিত? ভুল ধরিয়ে দিলেন অভিষেক নায়ার

Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র আট রানে সাজঘরে ফেরেন।

পারথ: দীর্ঘ সাত মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন। ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের দিকে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীই তাকিয়ে ছিলেন। কারণ অবশ্যই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি। দীর্ঘ সময় পরে এই ম্যাচেই ভারতীয় জার্সিতে দুই মহাতারকা কামব্যাক ঘটিয়েছিলেন। তবে সেই কামব্যাক সুখকর হল না। রোহিত ও বিরাট, উভয়েই বড় রান করতে ব্যর্থ হন।

রোহিত মাত্র আট রানেই সাজঘরে ফেরেন। এদিন শুরু থেকেই রোহিত আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টায় ছিলেন। সেই আগ্রাসী মনোভাবই তাঁর পতনের কারণ বলে মনে করছেন অভিষেক নায়ার (Abhishek Nayar), যিনি রোহিতের সঙ্গে হালেও কাজ করেছেন। কামব্য়াকের আগে তাঁর ফিটনেস ফিরে পেতে নায়ারের সঙ্গেই অনুশীলন সারতে দেখা যায় রোহিতকে।

সেই অভিষেক নায়ারই বলেন, 'শুরুতে রোহিত খানিকটা সময় নিলেও ও হালে বিগত দুই বছরে সাফল্যের সঙ্গে যেমনটা করেছে, তেমনই আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা করছিল। অনেকাংশে এই আগ্রাসী মনোভাবই ওর পতনের কারণ হয়ে উঠে, কারণ ওর মাথায় যে ধরনের শট খেলার ভাবনা ঘুরছিল, সেই ধরনের শট খেলার পিচ এটা ছিল না। আমি নিশ্চিত ও এই বিষয়ে ভাবনাচিন্তা করবে। তবে আমি ওর ব্য়াটিংয়ের ধরনে বদলের সম্ভাবনা দেখছি না। ও আগ্রাসী মেজাজেই ব্যাটিং করবে।'

ভারতের প্রাক্তন সহকারী কোচ আরও বলেন, 'আশা করি অ্যাডিলেডে পিচটা ভিন্ন হবে, তবে সত্যি বলতে আজ কিন্তু ওকে ভাল ছন্দেই দেখাচ্ছিল। ওর ভারসাম্য এবং ওজনের অদল বদলও ভাল ছিল। হয়তো শট নির্বাচনটা আরও ঠিকঠাক হতে পারত, তবে ও যে বলটায় আউট হয়েছে সেটাও দারুণ ছিল। ওরম বলে আউট হলে কোনও কোনও সময়ে সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। ওর যা অভিজ্ঞতা, তাতে আমি নিশ্চিত ও নিজে গোটাটা বিচার করে পরের ম্যাচে আবার ফিরে আসবে।'

এদিন ভারতের ব্যাটিংয়ের পরেই ম্য়াচের দেওয়াল লিখনটা লেখা হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ১৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ডি এল এস মেথডে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ছিল ২৬ ওভারে ১৩১। সেই রান তাড়া করতে নেমে ২১.১ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নিল অজি শিবির। ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়ান দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget