এক্সপ্লোর

IND vs AUS: প্রতিশোধ নিতে মরিয়া অস্ট্রেলিয়া, ঐতিহাসিক হ্যাটট্রিক করতে পারে ভারত, পূর্বাভাস শাস্ত্রীর

Ravi Shastri: ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ক্রিকেটার রবি শাস্ত্রী অন্তত মনে করেন, ঐতিহাসিক হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ রয়েছে। ভারতের বোলিং যে দলের সবচেয়ে বড় সম্পদ, সাফ জানিয়েছেন শাস্ত্রী।

মুম্বই: পরপর ২ বার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিংহ শিকার করে ফিরেছে ভারত (India vs Australia)। পরপর ২ বার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে টিম ইন্ডিয়া। এবার কি হ্যাটট্রিক হবে?

ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ক্রিকেটার রবি শাস্ত্রী (Ravi Shastri) অন্তত মনে করেন, ঐতিহাসিক হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ রয়েছে। ভারতের বোলিং যে দলের সবচেয়ে বড় সম্পদ, সাফ জানিয়েছেন শাস্ত্রী।

২০১৫ সালে শেষবার ঐতিহ্যশালী বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে ট্রফি রয়েছে ভারতের দখলেই। যার মধ্যে দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। 

আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে এবারও এগিয়ে রেখেছেন শাস্ত্রী। বলেছেন, 'বুমরা ফিট থাকলে, মহম্মদ শামি ফিট হয়ে গেলে, সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজ। রয়েছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা। ভারতের বোলিং আক্রমণ এমন একটা বিভাগ, যাদের পারফরম্যান্স দেখার জন্য সকলে মুখিয়ে থাকে। বেঞ্চ স্ট্রেংথ খুব ভাল।' 

তবে মূল লড়াইটা বরাবরের মতো ভারতের ব্যাটিং বনাম অস্ট্রেলিয়ার বোলিংয়ের মধ্যে হতে চলেছে বলে পূর্বাভাস শাস্ত্রীর। বলেছেন, 'ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পেসারদের লড়াইয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে পুরো সিরিজের ভাগ্য।'

 

তবে অস্ট্রেলিয়া যে প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে, জানেন শাস্ত্রী। বলেওছেন সে কথা। 'আমরা জানি অস্ট্রেলিয়া কী চায়। প্রতিশোধ। ওরা তৃষ্ণার্ত থাকবে। ভারতের গলা ধরে নাড়াতে চাইবে কারণ ঘরের মাঠে ওদের পরাজয় হজম করতে হয়েছিল।- একবার নয়, দুবার।' যোগ করেছেন, 'অস্ট্রেলিয়ার আক্রমণ এবারও একই আছে। সর্বকালের অন্যতম সেরা পেস বোলিং বিভাগ। অন্যতম সেরা অলরাউন্ডাররা রয়েছে দলে। সঙ্গে যোগ করুন নাথান লায়নকে। দীর্ঘদিনের মধ্যে অন্যতম সেরা। ওরা চাইবে ভারতের ২০টি উইকেট। ম্যাচের পর ম্য়াচ একই লক্ষ্য নিয়ে নামবে যাতে অস্ট্রেলিয়া সিরিজ জেতে।'                    

আরও পড়ুন: রঞ্জি ট্রফির প্রস্তুতিতে বিশেষ নকশা বাংলার, অভিষেক-মনদীপদের বিরুদ্ধে খেলবেন ঋদ্ধিরা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget