এক্সপ্লোর

IND vs AUS: 'জানি না আর কোনদিনও অস্ট্রেলিয়ায় খেলব কি না', সিডনিতে ম্যাচ জেতানো ইনিংস খেলেই আবেগঘন রোহিত

Rohit Sharma: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা।

সিডনি: শেষবেলায় পয়সাউশুল। সিরিজ়ের প্রথম দুই ম্যাচে ভারত হারলেও, সিডনিতে (IND vs AUS 3rd ODI) দুরন্তভাবে শেষ ম্যাচে জয় পেল ভার। জেতালেন দুই ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। অপরাজিত ১৬৮ রানের পার্টনারশিপে ভারতের জয় সুনিশ্চিত করেন তাঁরা। রোহিত শতরান হাঁকান, কোহলি অপরাজিত থাকেন ৭৪ রানে। অজ়িভূমে সম্ভবত নিজেদের শেষ ম্যাচ শেষে দুইজনেই স্মৃতির সাগরে ডুব দিলেন।

ম্যাচের পর সাক্ষাৎকারে রোহিতকে বলতে শোনা যায়, 'সবসময়ই এখানে আসা, খেলাটা আমরা উপভোগ করি। ২০০৮ সালে সেই প্রথমবার এসেছিলাম, সেই সফরের স্মৃতি আজও আমার মনে পড়ে। জানি না আর কোনদিনও অস্ট্রেলিয়ায় খেলব কি না। তবে আমরা ক্রিকেটে যাই অর্জন করি না কেন, এখনও আমরা ক্রিকেটটা উপভোগ করি। আর এখানে আমাদের জন্য উপস্থিত হওয়া সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ।'

তাঁর অপরাজিত ১২১ রানের ইনিংসের জন্য রোহিতকেই ম্য়াচ সেরা ঘোষণা করা হয়। ভারত সিরিজ় হারলেও ২০২ রান করে তিনিই সিরিজ় সেরার পুরস্কারও জেতেন। সিরিজ় না জেতায় আক্ষেপ তো রয়েইছে, তবে রোহিতের বিশ্বাস তরুণরা এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ায় কঠিন পরিবেশ হবে, ভাল বোলাররা বল করবেন, এটাই তো স্বাভাবিক। তাও সবটা বুঝে নিজেদের সেরাটা তো দেওয়া জরুরি। আমরা সিরিজ় জিততে পারিনি, তবে এই সিরিজ়ে অনেক ইতিবাচক জিনিসপত্র রয়েছে। তরুণ দল নিয়ে আমরা এসেছি, আশা করছি ওরা এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখবে। আমরা যখন দলে নতুন নতুন এসেছিলাম তখন সিনিয়াররা আমাদের কেমনভাবে সাহায্য করেছিল, তা আমরা মনে আছে। এবার আমাদের পালা।'

তিনি আরও যোগ করেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে খেলা তো সহজ নয়। আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ওদের পরিকল্পনা তৈরিতে সাহায্য করাটা খুবই প্রয়োজনীয়। অস্ট্রেলিয়ায় সবসময় আমি প্রাথমিকভাবে যে যে জিনিসগুলিতে নজর দিতাম, সেই জিনিসগুলিতেই নজর দিই। এটাই আমায় পরবর্তী প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে হবে। আমি নিজে অস্ট্রেলিয়ায় খেলাটা খুবই উপভোগ করি। সিডনিতেও আমার বেশ ভাল কিছু স্মৃতি রয়েছে। এখানকার পিচ ভাল, মাঠ এবং সমর্থকরাও খুব ভাল। আমি যেটা করি সেটা আমার ভালবাসার জিনিস এবং আশা করছি সেটা করতে থাকব।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget