এক্সপ্লোর

IND vs BAN 2nd Test: পন্থের এক ছক্কাতেই ভাঙতে পারে স্ট্যান্ডস! দ্বিতীয় টেস্টের আগেই গ্রিন পার্ক স্টেডিয়াম ঘিরে উদ্বেগ

India vs Bangladesh: এমনকী গ্রিন পার্কে স্ট্যান্ডের সামনে ফ্লাড লাইট নিয়েও সমস্যা রয়েছে। তাই ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুরুর আগেই মাঠ নিয়ে বেশ উদ্বেগে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।    

কানপুর: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs BAN 2nd Test)। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচের আগেই অশনি সঙ্কেত। মাঠের এক স্ট্যান্ড নিয়ে এল সতর্কবার্তা। গ্রিন পার্কের ব্যালকনি সি স্ট্যান্ডকে বিপজ্জনক আখ্যা দিয়েছে উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লুডি)।

উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সিইও অঙ্কিত চট্টোপাধ্যায় নিজেই এই ঘটনার কথা জানান। তিনি জানান পিডব্লুডির দাবি রাজ্য ক্রিকেট সংস্থার তরফে মেনে নেওয়া হয়েছে। তিনি বলেন, 'পিডব্লুডির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সেই কারণেই ব্যালকনি সির সিট কমিয়ে দেওয়া হয়েছে। ৪৮০০ সিটির স্ট্যান্ডের আমরা মাত্র ১৭০০ টিকিট বিক্রি করব। আগামী দিনে ওই স্ট্যান্ড মেরামতের কাজ চালু থাকবে।'

অবস্থা এতটাই খারাপ যে ওই উল্লেখিত স্ট্য়ান্ড ঋষভ পন্থের এক ছক্কায়ও ভেঙে পড়তে পারে। পিডব্লুডির সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ার উদ্বেগ প্রকাশ করে বলেন যে, 'ওই স্ট্যান্ড ৫০ জনের ভারও বহন করতে পারবে না। পন্থ যদি একটা ছক্কা মারায় একসঙ্গে ৫০জন যদি লাফায়ও, তাহলেও ওই স্ট্যান্ড ভেঙে পড়তে পারে। ওই অংশের মেরামতির ভীষণ প্রয়োজন।' ওই স্ট্যান্ডেই বিশাল সংখ্যা দর্শক জড়ো হওয়ার কথা ছিল। তাই আগেভাগেই এই নিয়ে সতর্কবার্তা পাঠানো হয়।

পিডব্লুডির রিপোর্ট পেয়ে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশের ক্রিকেট সংস্থা। প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে দর্শকসংখ্যা। খবর অনুযায়ী, ওই স্ট্যান্ডের সামনে ক্রিকেট সংস্থার আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করা হয়। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী স্ট্যান্ডের সামনে ফ্লাড লাইট নিয়েও সমস্যা রয়েছে। এই মাঠে শেষ ম্যাচেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আলোর সমস্যা হয়েছিল। মূলত দূষণের কারণেই কানপুরে আলোর সমস্যা হয়ে থাকে। সেইবার সব আলো জ্বালিয়েও সুরাহা হয়নি। আগে শেষ হয়েছিল ম্যাচ। এবার তো ফ্লাড লাইট নিয়েই সমস্যা। ভিআইপি স্ট্যান্ডের সামনে একাধিক বাল্ব জ্বলছে না বলে খবর। তাই দ্বিতীয় টেস্ট শুরুর আগেই মাঠ নিয়ে বেশ উদ্বেগে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কানপুরে সচিনকে টেক্কা দেওয়ার হাতছানি বিরাটের সামনে, রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে জাডেজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget