এক্সপ্লোর

Mohammed Shami: ১৪ মাস পরে অবশেষে জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন মহম্মদ শামি

IND vs ENG 3rd T20I: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় একাদশে একটাই বদল ঘটানো হয়েছে।

রাজকোট: সেই ২০২৩ সালের দুঃস্বপ্নের বিশ্বকাপ ফাইনাল। সেই শেষবার তাঁকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল। তারপর ১৪ মাসের দীর্ঘ অপেক্ষা। অবশেষে আবারও ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে নামতে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs ENG 3rd T20I) ভারতীয় একাদশে শামিকে সুযোগ দেওয়া হয়েছে। 

এই সিরিজ়ের প্রথম দুই ম্যাচে খেললেনি শামি। তবে অবশেষে রাজকোটেই হচ্ছে তাঁর কাঙ্খিত প্রত্যাবর্তন। টসেই জাতীয় দলের জার্সিতে শামির প্রত্যাবর্তনের বিষয়েও জানান ভারতীয় অধিনায়ক। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসাবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দাবি রাজকোটের পিচে তেমন বদল হয় না। তিনি বলেন, 'আমরা প্রথমে বল করব। পিচ বেশ ভালই দেখাচ্ছে। মনে হয় না পরবর্তীতেও তেমন কোনও বদল হবে। রাজকোটের উইকেট তো বরাবরই ভাল। আশা করছি ভাল ম্যাচ হবে।' তিনি আরও যোগ করেন, 'আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলতে চাই বটে তবে তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়াটাও প্রয়োজনীয়। ও (তিলক) গত ম্যাচে আমাদের ত্রাতা হয়ে এগিয়ে আসে। আমরা এই ম্যাচ থেকে এটা তিন ম্যাচের সিরিজ় হিসাবেই দেখব। সবাই ম্যাচ খেলতে প্রস্তুত। শুধু অর্শদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওর বদলে শামি দলে ফিরেছেন।'

 

দলের একাধিক বড় তারকার অবসর ঘোষণা, ক্রিকেটারদের চোট-আঘাত, কোচ বদল, নেতৃত্বে নতুন মুখ - তাতেও ভারতের শাসন অক্ষুণ্ণ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল গুছিয়ে নিয়েছে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে এত ভাল খেলছেন যে, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ প্রতিভাবান দলে কোথায় জায়গা পাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভয়ডরহীন ক্রিকেট খেলছে ভারত। যা অন্তত এই ফর্ম্যাটে গুরু গম্ভীরকে কিছুটা স্বস্তি দিচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার অবসরের পর এই ফর্ম্যাটে ভারতের সন্ধিক্ষণ মসৃণভাবেই হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে সফর শুরু করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর বাংলাদেশকে হারায় ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে আপাতত পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। আজ জিতলে এই সিরিজ়ও পকেটে পুরে নেবে ভারত। ভারতীয় দল সেই লক্ষ্যে সফল হন কি না এবং এবং শামি তাতে কতটা নজর কাড়তে পারেন, আজকের ম্যাচে এই দুই বিষয়েই কিন্তু নজর থাকবে।    

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আরও পড়ুন: মাত্রাতিরিক্ত সমালোচনা! গাওস্করের বিরুদ্ধে বোর্ডকে নালিশ রোহিত শর্মার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget