এক্সপ্লোর

IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ডের মেগা লড়াই, কেমন হবে পিচ? কোথায়, কখন দেখবেন খেলা?

India vs England: ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচের আগের দিনই ম্যাঞ্চেস্টারে মুষলধারে বৃষ্টি হয়েছে।

ম্যাঞ্চেস্টার: বুধবার, ২৩ জুলাই থেকে ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test) শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টারে। সিরিজ়ের সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ভারতীয় দলকে সিরিজ় জয়ের আশা বজায় রাখতে এই ম্যাচ জিততেই হবে। অপরদিকে, ইংল্যান্ড যদি এই ম্য়াচ জেতে তাহলে সিরিজ় সুনিশ্চিত। এমন পরিস্থিতিতেই ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে খেলা হবে চতুর্থ টেস্ট।

যে কোনও টেস্টেই মাঠের পিচ কেমন, তাঁর চরিত্র কেমন, কারা সুবিধা পাবে, সেইসব দিকে সকলেরই নজর থাকবে। ওল্ড ট্রাফোর্ডের পিচটা ঠিক কেমন? ইতিহাস বলছে এই মাঠ এক সময় ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য ছিল। গতি, বাউন্স সামলাতে নাজেহাল হতেন ব্যাটাররা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাঞ্চেস্টারের পিচের গতি অনেকটাই কমেছে। তবে এই টেস্টে পরিবেশের যা পূর্বাভাস, তাতে ম্যাচ শুরুর আগে খাতায় কলমে অনন্ত ফাস্ট বোলাররাই খুশি হবেন। 

AccuWeather-র রিপোর্ট অনুযায়ী ম্যাঞ্চেস্টারে ম্যাচের প্রথম দিন ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১৪ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। দ্বিতীয় দিন তো বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বৃহস্পতিবার, ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। তাপমাত্রা ১২ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস। বৃষ্টি আর মেঘলা আকাশ মানেই ফাস্ট বোলারদের বল স্যুইং করানোর আদর্শ পরিবেশ। তাই জোফ্রা আর্চার, যশপ্রীত বুমরারা এই মাঠে বোলিং করাটা বেশ উপভোগ করবেন বলে আশা করাই যায়।

 

ইংল্যান্ড প্রাক্তনী স্টিভ হার্মিসন ম্যাচের আগে ওল্ড ট্রাফোর্ডের পিচ নিয়ে কথা বলতে গিয়ে ESPNcricinfo-কে জানান, 'ইংল্যান্ডে বিগত তিন মাস কোথাও তেমন হয়নি। তবে কোথাও যদি বৃষ্টি হয়, তাহলে সেটা ম্যাঞ্চেস্টারেই হবে। আর বৃষ্টি হলেই পিচটা কিন্তু জেগে উঠবে। ম্যাঞ্চেস্টারে প্রথম শ্রেণির ক্রিকেটের পিচগুলি কিন্তু একেবারেই ওই ১০-১৫ বছর আগের মতো দেখায়নি। আগে তো বাউন্স হত এখানে। শক্ত পিচে রিভার্স স্যুইং দেখা যেত। তবে এখন তো সবই ওই একরকম। খুব খুব মন্থর আর পাটা পিচ। আমার মনে হচ্ছে এজবাস্টনের পিচটা যেমন ছিল, এটাও অনেকটাই ওইরকম পিচই হতে চলেছে।'

এবার দেখার ভারতীয় দল কেমন একাদশ নিয়ে মাঠে নামে। ইংল্যান্ড কিন্তু দলে এক বদল ঘটিয়েছে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget