এক্সপ্লোর

IND vs ENG: ইডেনে অর্শদীপের অনন্য কীর্তি, চেন্নাইতেও নতুন ইতিহাস গড়ার হাতছানি তারকা ফাস্ট বোলারের সামনে

Arshdeep Singh: ইডেনে প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন অর্শদীপ সিংহ।

কলকাতা: সাম্প্রতিক সময়ে অন্তত টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের ফাস্ট বোলিংয়ে ভরসার অপর নাম হয়ে উঠেছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মহম্মদ শামিকে খেলানো হয়নি। যশপ্রীত বুমরাকে এই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অর্শদীপের ওপর বড় আশা ভরসা ছিল ভারতের। তিনি কিন্তু হতাশ করলেন না।

একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে অর্শদীপের ওপর বাড়তি দায়িত্ব ছিল। তিনি একেবারেই হতাশ করেননি। নতুন বল হাতে দুই ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটকে সাজঘরে ফেরান তিনি। ইডেনে ইতিহাস গড়ার সুযোগ ছিল তাঁর সামনে। সেই সুযোগ হাতছাড়া করলেন না অর্শদীপ সিংহ।ক্রিকেটের নন্দন কাননেই নয়া কীর্তি গড়ে ফেললেন বাঁ-হাতি ফাস্ট বোলার। ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়েই ভারতীয় ক্রিকেটার হিসাবে এক অনন্য কৃতিত্ব গড়লেন তিনি।

এতদিন পর্যন্ত যুজবেন্দ্র চাহালের ৯৬ উইকেটই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় বোলারের সর্বাধিক ছিল। তবে অর্শদীপ তাঁকে পিছনে ফেলে দিলেন। তাঁর উইকেটসংখ্যা দাঁড়াল ৯৭। তাও আবার মাত্র ৬১টি ম্য়াচে। এই অনবদ্য রেকর্ড অর্শদীপের টি-টোয়েন্টি ফর্ম্যাটে ধারাবাহিকতা ও দক্ষতারই পরিচয়বাহক। তিনি ইতিমধ্যেই বিশ ওভারের ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে গিয়েছন।

 

তিনি এই সিরিজ়েই কিন্তু প্রথম ভারতীয় বোলার হিসাবে এই ফর্ম্যাটে ১০০টি আন্তর্জাতিক উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে যেতে পারেন। ২৫ জানুয়ারি, শনিবার ভারত ও ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবেন। সেই ম্যাচে তাঁর উইকেটের সেঞ্চুরি করার সুযোগ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু তাঁর দিকে সকলের নজর থাকবে। অর্শদীপ অবশ্য সেইদিন না হলেও পাঁচ ম্যাচের সিরিজ়ে মোট আরও চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে এই সিরিজ়েই কিন্তু তাঁর সেঞ্চুরি পূর্ণ করার প্রবল সম্ভাবনা রয়েছে।  

প্রসঙ্গত, এই ম্যাচে অর্শদীপ দুই উইকেট নিলেও, তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বরুণ চক্রবর্তী। ভারতীয় দল এই দুই তারকার দৌলতেই ইংল্যান্ডকে ১৩২ রানে অল আউট করে দেয়। জবাবে ৪৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। 

আরও পড়ুন: রোহিত, ঋষভদের ব্যর্থতার দিনে রঞ্জি ট্রফিতে নজর কাড়লেন কেবল রবীন্দ্র জাডেজা 

সেরা শিরোনাম

Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget