এক্সপ্লোর

Ishan Kishan: ক্রিকেট খেলছেন না ঈশান! ভারতীয় দলে ফেরা নিয়ে কী বললেন কোচ?

IND vs ENG: একটা সময় ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) মতো বিশ্বের সেরা উইকেটকিপারকে বাদ দিয়ে তাঁকে দলে নেওয়া হয়েছিল। উইকেটের পিছনে ভরসা দিলেও, ব্যাট হাতে ব্যর্থ কে এস ভরত (KS Bharat)।

বিশাখাপত্তনম: একটা সময় ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) মতো বিশ্বের সেরা উইকেটকিপারকে বাদ দিয়ে তাঁকে দলে নেওয়া হয়েছিল। উইকেটের পিছনে ভরসা দিলেও, ব্যাট হাতে ব্যর্থ কে এস ভরত (KS Bharat)। প্রথম টেস্টে দুই ইনিংসে করেছিলেন ৪১ ও ২৮। দ্বিতীয় টেস্টে ১৭ ও ৬।

ভরতের ব্যাট হাতে পারফরম্যান্সে হতাশ? বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরানোর পরেও ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দিকে ধেয়ে এল প্রশ্ন। দ্রাবিড় বললেন, 'হতাশ বললে সেটা খুব কঠিন শব্দ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি হতাশ শব্দটা ব্যবহার করতে চাই না। তরুণ ক্রিকেটারদের সময় প্রয়োজন হয় উন্নতি করার জন্য। ওরা নিজেদের মতো করে উন্নতি করে। কোচ হিসাবে নিশ্চয়ই চাইব তরুণরা দলে এলে সুযোগ কাজে লাগাক। দুই টেস্টে ভরতের কিপিং দারুণ হয়েছে। ও হয়তো সহমত হবে যে, ব্যাটিংয়ে আরও ভাল  করতে পারত। কখনও কখনও কঠিন পিচে খেলেছে। তবে কখনও আরও ভাল পারফর্ম করতে পারত। ঘরোয়া ক্রিকেটে ও সেঞ্চুরি করেছে। এই সিরিজের দলে সুযোগ পেয়েছে কারণ তার আগেই ইন্ডিয়া এ-র হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে।'

দক্ষিণ আফ্রিকা সফরের সময় ঈশান কিষাণ মানসিক স্বাস্থ্যের কথা বলে ছুটি নিয়েছিলেন। তারপর তাঁকে দুবাইয়ে পার্টি করতে দেখা যায়। কৌন বনেগা ক্রোড়পতিতেও অংশ নেন। শোনা গিয়েছিল, ভারতীয় দল থেকে তাঁকে বলা হয়েছিল, রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফি খেলতে। কিন্তু ঈশান সেদিকে যাননি। এমনকী, ঝাড়খন্ড ক্রিকেট সংস্থা জানিয়েছিল, তাঁর সঙ্গে নাকি যোগাযোগই করা যাচ্ছে না! ঈশানের কি ভারতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে? রাহুল বলছেন, 'আমি কারও ফেরার সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। ঈশান কিষাণের ব্যাপারে আর একই কথা বলতে চাই না। আগেই যতটা ভালভাবে পারি, ব্যাখ্যা দিয়েছি। ও বিরতি চেয়েছিল। আমরা দিয়েছিলাম। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেটে তখনই খেলতে হবে। কিন্তু যখনই ও তৈরি হয়ে যাবে, ওকে কিছুটা ক্রিকেট খেলে ফিরতে হবে। ওর পছন্দ। ওকে কিছুর জন্যই জোর করছি না। ওর সঙ্গে যোগাযোগ রয়েছে। এখনও খেলা শুরু করেনি। ও কখন তৈরি হবে সেটা ওর সিদ্ধান্ত। তবে এটা নিয়ে এই সিরিজে ভাবছি না। ঋষভের চোট রয়েছে। নির্বাচকেরা সব বিকল্প ভেবেই সিদ্ধান্ত নেন। কে এস যেভাবে কিপিং করছে আমরা খুশি।'

আরও পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে দিয়েও দলকে সাবধান করে দিচ্ছেন গুরু দ্রাবিড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget