এক্সপ্লোর

IND vs ENG: ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ়ে গুচ্ছ গুচ্ছ রেকর্ড ভাঙাগড়ার হাতছানি দুই দলের তারকাদের সামনে

India vs England: ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ় (IND vs ENG)। দুই শক্তিধর দেশের এই মহামোকাবিলায় একগুচ্ছ তারকা, মহাতারকা, কিংবদন্তিদের ২২ গজের দ্বৈরথে একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে। এই সিরিজ়েই কিন্তু একগুচ্ছ রেকর্ড ভাঙা গড়া হতে পারে। রোহিত শর্মা (Rohit Sharma), জো রুট (Joe Root), আর অশ্বিনদের (R Ashwin) সামনে বিভিন্ন রেকর্ড, না না মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছে। কোন কোন রেকর্ড গড়া হতে পারে এই সিরিজ়ে। সেইগুলি কী কী?

ষষ্ঠবার ভারতে টেস্ট সফরে এসেছেন জেমস অ্যান্ডারসন। তিনি ইতিমধ্যেই ১৮৩টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। ভারতের বিরুদ্ধে এই সিরিজে আর ১০ উইকেট নিলেই প্রথম ফাস্ট বোলার তথা তৃতীয় বোলার হিসাবে টেস্টে ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন অ্যান্ডারসন।

আর অশ্বিন আর আট উইকেট নিতে পারলেই ভাগবত চন্দ্রশেখরকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে যাবেন। তাঁর দখলে আপাতত ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৮৮টি উইকেট রয়েছে।

অশ্বিনের কাছে কিন্তু আরও একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। তিনি ১০ উইকেট নিলে দ্বিতীয় ভারতীয় হিসাবে টেস্টে ৫০০টি উইকেট নিয়ে ফেলবেন। ১৪টি উইকেট নিলে অনিল কুম্বলেকে পিছনে ফেলে দেশের মাটিতে সর্বাধিক ৩৫১টি উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন।

অশ্বিনের সামনে কুম্বলের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। কুম্বলের ৩৫ বার পাঁচ উইকেট নেওয়া টেস্টে কোনও ভারতীয়র সর্বাধিক। অশ্বিন আর দুইবার ইনিংসে পাঁচ উইকেট নিতে পারলেই কুম্বলের এই রেকর্ডও নিজের নামে করে ফেলবেন।

অপরদিকে, অশ্বিনের স্পিন জুড়িদার রবীন্দ্র জাডেজাও কিন্তু জাভাগাল শ্রীনাথকে পিছনে ফেলে ভারতের সর্বকালের ষষ্ঠ সর্বাধিক উইকেটসংগ্রাহক হয়ে যেতে পারেন। শ্রীনাথ ভারতের হয়ে ৫৫১ উইকেট নিয়েছিলেন। জাডেজার দখলে আপাতত ৫৪৮টি আন্তর্জাতিক উইকেট রয়েছে।

চারটি শতরান হাঁকালেই সচিনকে পিছনে ফেলে ৩০ উর্ধ্বে সর্বাধিক, ৩৭টি শতরান হাঁকানো ভারতীয় হয়ে যাবেন রোহিত।
১৪ রান করলেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন রোহিত। সৌরভ মোট ১৮৪৩৩ রান করেছিলেন। রোহিতের দখলে ১৮৪২০ রান করার কৃতিত্ব রয়েছে।

সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে এই সিরিজ়েই ভারত-ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রাহক হয়ে যেতে পারেন জো রুট। সচিন ৩২ টেস্টে ২৫৩৫ রান করেছিলেন। রুট ২৫ টেস্টে করেছেন ২৫২৬ রান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ভিসা সমস্যায় নাজেহাল, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের তরুণ স্পিনারের খেলা নিয়ে সংশয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget