এক্সপ্লোর

IND vs NZ: চিন্নাস্বামীতে ফিরছে টেস্ট ক্রিকেট, কোথায় দেখবেন ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট? কেমন হবে পিচ?

India vs New Zealand 1st Test: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি দ্বৈরথে ভারতীয় দল ২২টি ম্যাচ জিতেছে, কিউয়িদের ঝুলিতে এসেছে ১৩টি জয়।

বেঙ্গালুরু: আড়াই বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চিন্নাস্বামীতে ফের বসছে লাল বলের ক্রিকেটের আসর। তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs New Zealand 1st Test)। ঘরের মাঠে ১১ বছর হারের মুখ দেখেনি ভারতীয় দল। জিতেছে নাগাড়ে ১৮টি টেস্ট সিরিজ়। অপরদিকে, নিউজ়িল্যান্ড সাম্প্রতিক সময়ে বিগেশের মাটিতে টেস্ট সিরিজ় জিততে বারংবার ব্যর্থ হয়েছে। 

পরিসংখ্যান এবং ইতিহাস, দুইই কিন্তু ভারতের পক্ষেই। ১৯৫৫ সালে ভারত ও নিউজ়িল্যান্ড প্রথমবার টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে আরও ৬১টি টেস্ট ম্যাচ খেলেছে দুই দল। ভারত এর মধ্যে ৩৫.৪৯ শতাংশ অর্থাৎ ২২টি ম্যাচ জিতেছে। কিউয়িদের ঝুলিতে এসেছে ১৩টি জয়। ২৭টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত বাহিনী।

কেমন হবে চিন্নাস্বামীর পিচ?

বেঙ্গালুরুর চিন্নাস্বামীর পিচ কিন্তু বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য। ছোট বাউন্ডারি, পিচে ভাল বাউন্স ব্যাটারদের নিজেদের শট খেলতে সাহায্য করে। এই ম্যাচেও এমন পিচই দেখার সম্ভাবনা। তবে ম্যাচের পাঁচদিনই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশে কিন্তু ফাস্ট বোলাররা খানিক সাহায্য পাবেনই। সেইজন্যই পরিবেশ কেমন হবে তা বুঝতে এবং সেরা একাদশ বাছতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে ম্যাচের দিন সকালেই একাদশ বাছাই করা হবে। তিন স্পিনার না তিন ফাস্ট বোলার, কোন কম্বিনেশনে ভারতীয় দল মাঠে নামবে সেই দিকে থাকবে নজর।

কারা মুখোমুখি হবে 

তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল

কোথায় ম্যাচ?

ম্য়াচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে

কখন শুরু?

ম্যাচ শুরু হবে বুধবার, ১৬ অক্টোবর, ভারতীয় সময় সকাল ৯.৩০টা থেকে

কোথায় দেখবেন ম্যাচ?

স্পোর্টস ১৮ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট

অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে অনলাইনে ২২ গজে দুই দেশের লড়াই দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে আগ্রহী নন রোহিত! কিন্তু কেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget