এক্সপ্লোর

IND vs SA 1st Test: সেঞ্চুরিয়নে সেঞ্চুরির ধারা অব্যাহত, ছক্কা হাঁকিয়ে চোখধাঁধানো শতরান পূর্ণ করলেন রাহুল

KL Rahul: বছর দুই আগে এই সেঞ্চুরিয়ানেই ১২৩ রানের ইনিংস খেলেছিলেন কেএল রাহুল।

সেঞ্চুরিয়ন: একার লড়াই। বছর দুই আগে সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ফের একবার যখন গোটা দল ব্যাট হাতে ব্যর্থ হল, তখন জ্বলে উঠলেন কেএল রাহুল (KL Rahul)। ছক্কা মেরে হাঁকালেন সেঞ্চুরি। বছর দুই আগে এই সেঞ্চুরিয়ানেই ১২৩ রানের ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। সেই ধারা অব্যাহত রইল। ১৩৩ বলে নিজের টেস্ট কেরিয়ারের অষ্টম শতরান হাঁকালেন রাহুল।

দ্বিতীয় দিনে রাহুল ৭০ রানে নিজের ইনিংস শুরু করেন। ভারতীয় দলের স্কোর ছিল আট উইকেটের বিনিময়ে ২০৮ রান। সেখানে রাহুলের দৌলতেই ২৪৫ রান তুলতে পারল টিম ইন্ডিয়া। এদিনও ভিজে মাঠের জেরে নির্ধারিত ,সময়ের পরেই ম্যাচ শুরু হয়। মেঘলা আকাশে ফের একবার দক্ষিণ আফ্রিকান বোলাররা দাপট দেখাতে শুরু করেন। তবে সিরাজ একদিকে ক্রিজ আঁকড়ে বেশ খানিকটা সময় পরে থাকেন। অপরদিকে, যে পিচে সিংহভাগ ব্যাটাররা রানই পাননি, সেইখানে নিজের ব্যাটিংয়ে রাহুল প্রমাণ করে দিলেন কেন তাঁকে 'ম্যান অফ ক্রাইসিস' আখ্যা দিচ্ছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ।

পরিস্থিতি বুঝে তিনি প্রতিআক্রমণের রাস্তা বেছে নেন। রাহুল যে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন, সেটা তাঁর পাঁচ উইকেট নেওয়া কাগিসো রাবাডার বিরুদ্ধে পুলে ছক্কা হাঁকানো দেখেই বোঝা যায়। ছক্কা মেরেই তিনি শতরানও পূরণ করেন। ঋষভ পন্থের পর মাত্র দ্বিতীয় ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে 'SENA' (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া) লাল বলের ক্রিকেটে শতরান হাঁকালেন রাহুল। তিনিই প্রথম বিদেশি ব্যাটার যিনি সেঞ্চুরিয়নে নাগাড়ে দ্বিতীয় টেস্ট ম্যাচে শতরান হাঁকালেন। রাহুলের ব্যাটিংয়ে তাঁর আত্মবিশ্বাস এবং দুরন্ত টেকনিকের উদাহরণ পাওয়া যায়।

 

তবে শতরানের পর তিনি আর বেশিদূর এগোতে পারেননি। ১০১ রানে আউট হন রাহুল। ২৪৫ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। এই পিচে ভারতীয় বোলাররা কেমন পারফর্ম করবেন, এবার সেটাই দেখার বিষয়।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: প্রথম সেশনেই হ্যামস্ট্রিংয়ে পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, কেমন আছে প্রোটিয়া অধিনায়ক বাভুমা?

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget