এক্সপ্লোর

IND vs SA 3rd ODI: টপ অর্ডারে সুযোগ পেয়েই দুরন্ত ইনিংস, প্রথম ওয়ান ডে শতরান হাঁকালেন সঞ্জু স্যামসন

Samson ODI Century: ১১০ বলে কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান হাঁকালেন সঞ্জু স্যামসন।

পার্ল: তাঁর ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক স্তরে চাপের মুখে রান করা নিয়ে অতীতে বারংবার প্রশ্ন উঠেছিল। তবে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় নির্ণায়ক ম্যাচে (IND vs SA 3rd ODI) টপ অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ১১০ বলে নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকিয়ে ফেললেন স্যামসন। 

এদিন তিন নম্বরে ব্যাট করতে নামেন স্যামসন। দুই ভারতীয় ওপেনার এবং কেএল রাহুল এদিন বড় রানের ইনিংস খেলতে পারেননি। সাই সুদর্শন ১০ ও এই ম্যাচেই অভিষেক ঘটানো রজত পাতিদার ২২ রানে আউট হন। অধিনায়ক কেএল রাহুলও ২১ রানের বেশি করতে পারেননি। ১০১ রানে তিন উইকেট হারিয়ে ভারতীয় দল একটু চাপেই ছিল। সেই পরিস্থিতিতে তিলক বর্মার সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলের ইনিংসে স্থিরতা প্রদান করেন তিনি। পরে সেট হয়ে গেলে সময়মতো নিজের রান করার গতি একটু বাড়িয়ে শতরানও পূর্ণ করেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই গত বছর ৮৬ রানের ইনিংস এতদিন পর্যন্ত স্যামসনের ওয়ান ডেতে সর্বোচ্চ রানের ইনিংস ছিল। সেই রান টপকে গেলেন স্যামসন। স্যামসন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং করা পছন্দ করেন, তা বলাই বাহুল্য। স্যামসনের শতরানের পাশাপাশি এই ম্যাচেই নিজের কেরিয়ারের প্রথম ওয়ান ডে অর্ধশতরান হাঁকান তিলক বর্মা। তিনি অবশ্য বেশ কিছুটা সময় নেন অর্ধশতরান করতে। শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়েই অর্ধশতরানের পরেই তাঁকে আউট হতে হয়। ৭৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিলক।

 

কেশব মহারাজ তাঁকে সাজঘরে ফেরত পাঠান। তবে তিলক এবং স্যামসনের শতরানের পার্টনারশিপ ভারতীয় দলের হয়ে কিন্তু একটা ভাল ভিত গড়ে দিয়েছে। ফিনিশার রিঙ্কু সিংহ ভারতের হয়ে শেষটা ভাল করে দলকে তিনশো রানের গণ্ডি পার করাতে পারেন কি না এবং শতরানের পর স্যামসন কেমন খেলেন, এবার সেটাই দেখার বিষয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: পূজার ক্ষুরধার বোলিং, ওপেনারদের দাপট, প্রথম দিন শেষে অজ়িদের বিরুদ্ধে ম্যাচের রাশ ভারতের হাতে

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget