এক্সপ্লোর

IND vs SA: আউট করে সেলিব্রেশনের মাধ্যমে ব্যাটারকে উত্যক্ত করেছেন! আইসিসির তরফে শাস্তি পেলেন ভারতীয় তারকা

Harshit Rana: ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে হর্ষিত রানার সেলিব্রেশনের জন্য়ই তিনি শাস্তি পেলেন।

দুবাই: অতীতে আইপিএলে উইকেট নিয়ে অতিআগ্রাসী সেলিব্রেশনের জন্য তিনি শাস্তি পেয়েছিলেন। এবার আন্তর্জাতিক মঞ্চেও সেই একই কারণে শাস্তি হল হর্ষিত রানার (Harshit Rana)।  

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ব্যাটিংকে শুরুতেই ধাক্কা দেন হর্ষিত। তিনি তাঁর প্রথম এবং ম্যাচের দ্বিতীয় ওভারে রায়ান রিকেলটন এবং কুইন্টন ডি ককের উইকেট নেন। তিনি ওভারের প্রথম বলেই রিকেলটনকে (০) বোল্ড করেন, এরপর একটি দুর্দান্ত বলে তিনি ডি কককে উইকেটরক্ষকের হাতে ক্যাচ আউট করান। তবে ডেওয়াল্ড ব্রেভিসের উইকেট পাওয়ার পরেই তাঁকে সবচেয়ে বেশি রেগে যেতে দেখা যায়।

হর্ষিত রানার ডেওয়াল্ড ব্রেভিসের উইকেট নেওয়ার পরে নিজের আগ্রাসন নিয়ন্ত্রণ করতে পারেননি। হর্ষিতের এই উইকেটের সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। হর্ষিত রানার করা ২২তম ওভারের চতুর্থ বলে ব্রেভিস একটি বড় শট মারতে চেয়েছিলেন, কিন্তু তিনি বাউন্ডারিতে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এর পরেই হর্ষিতের আগ্রাসন দেখা যায়। হর্ষিতের আগের ওভারে ব্রেভিস একটি 'নো লুক' ছক্কা মেরেছিলেন, সম্ভবত তখন থেকেই রাগ পুষে রেখেছিলেন হর্ষিত। উইকেট নিয়েই তাঁকে ব্রেভিসের উদ্দেশে বলতে শোনা যায়, 'চল ভাগ...'। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেন। তিনি কি অশ্রাব্য মন্তব্যও করেছিলেন? টিভি ক্যামেরার ক্লিপ দেখে মনে হয়েছে অনেকের। যদিও তার আগে ছক্কা মারার পরে ব্রেভিস কিছু বলেছিলেন কি না, তা বোঝা যায়নি।

এই ঘটনার জেরেই এবার আইসিসির তরফে শাস্তি পেলেন হর্ষিত। আইসিসির তরফে জানানো হয়েছে আইসিসির নিয়মবিধির ২.৫ আর্টিকেল অনুযায়ী হর্ষিত খারাপ ভাষা প্রয়োগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই ধারায় ব্যাটারকে আউট করার পর এমন কোনও ভাষা বা অঙ্গভঙ্গি যা ব্যাটরের থেকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সেই বিষয়ে লেখা হয়েছে। আইসিসির তরফে বলা হয় হর্ষিতের প্রতিক্রিয়া ব্রেভিসের থেকে এমন বিরূপ প্রতিক্রিয়ার উস্কানি দেয়। সেই কারণেই হর্ষিতকে শাস্তি দেওয়া হয়েছে।

 

হর্ষিতের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটা বিগত ২৪ মাসে হর্ষিতের প্রথম এমন কার্যকলাপ। তিনি আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget