এক্সপ্লোর

IND vs SA: সুপার ৮-এ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ, আঘাত পেলেন তারকা ক্রিকেটার

T20 World Cup 2026: গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটের আগে এ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ জিতেছে।

আমেদাবাদ: সপ্তাহান্তে বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হবে। তবে সেই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ। চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার।

ভারত ও দক্ষিণ আফ্রিকা, গত বারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল। ২০২৪ সালের ফাইনালে রিম্যাচ ঘিরে এমনিই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। উপরন্তু, দুই দলের এবারের টুর্নামেন্টের রেকর্ডও কিন্তু এক হাড্ডাহাড্ডি ম্যাচের ইঙ্গিত করছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা, উভয় দলই এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের চার ম্যাচই জিতেছে। তাই দুই অপরাজিত দলের মধ্যে রবিবার, ২২ ফেব্রুয়ারি এক টানটান ম্য়াচ দেখার আশায় সকল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে চোট-শঙ্কা।

ভারতীয় দল প্রোটিয়াদের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমদাবাদে অনুশীলন সারছিল। সেই সময়ই ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ চোট পান। সিরাজ শুক্রবার নেটে বোলিং করছিলেন। তখনই হার্দিক পাণ্ড্যর মারা এক শক্তিশালী শটে সিরাজ আহত হন। বাধ্য হয়ে নেট ছেড়ে বেরিয়ে যান সিরাজ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়ে। তবে সৌভাগ্যবশত সেই উদ্বেগ দীর্ঘস্থায়ী হয়নি। খানিকটা সময় নেটের বাইরে থাকার পর সিরাজ আবার নেটে ফিরে নিজের প্রস্তুতি চালু রাখেন।

ম্যাচের আগেরদিন, আজ শনিবার অবশ্য সিরাজ অনুশীলন করেননি। এমনকী তেমন কেউই আজ অনুশীলনে আসেননি। প্রোটিয়াদের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেখানে মাত্র চারজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। কুলদীপ যাদবকে নেটে এদিন দুই বাঁ-হাতি ব্যাটার ঈশান কিষাণ এবং রিঙ্কু সিংহকে বোলিং করতে দেখা যায়। ঈশানকে কিন্তু গোটা বিশ্বকাপের মতোই এদিন নেটেও বেশ আগ্রাসী মেজাজে দুরন্ত ছন্দে ব্যাটিং করতে দেখা যায়। তিনি তথাকথিত 'V'-তে বল মারার চেষ্টা করছিলেন।

অপরদিকে, রিঙ্কু সিংহও এদিন বেশ খানিকটা সময় ব্যাটিং করেন। তবে ব্যাটিং করেই কিন্তু তিনি থামেননি। তারপরে বল হাতে রাউন্ড আর্মে কিছু সময় বোলিং করতেও দেখা যায় তাঁকে। মাঠে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও উপস্থিত ছিলেন। তবে তাঁর তিন সতীর্থ নেটে ঘাম ঝরালেও, তিনি সাইডলাইনে বসেই গোটাটা পর্যবেক্ষণ করেন আজ। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget