এক্সপ্লোর

IND vs SL 2nd ODI Preview: শেষবার ইডেনে গড়েছিলেন বিশ্বরেকর্ড, শ্রীলঙ্কার বিরুদ্ধে আবারও কি চলবে রোহিতের ব্য়াট?

Rohit Sharma: নয় বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এই ইডেনেই বিশ্বরেকর্ড ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন 'হিটম্যান' রোহিত শর্মা।

কলকাতা: ইডেন গার্ডেন্স (Eden Gardens) বরাবরই রোহিত শর্মার (Rohit Sharma) পছন্দের মাঠ। ক্রিকেটের নন্দনকাননে ভুরিভুরি রান করেছেন রোহিত। নয় বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এই ইডেনেই বিশ্বরেকর্ড ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন 'হিটম্যান'। ফের একবার দিনরাতের ওয়ান ডে ম্যাচে ইডেনে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাই স্বাভাবিকভাবেই রোহিতের ব্যাটে রান দেখার প্রত্যাশায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। ইডেনে কি ফের একবার চলবে রোহিতের ব্যাট?

নজরে রোহিত

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ওয়ান ডে (IND vs SL 2nd ODI) জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। রোহিত ব্যক্তিগতভাবেও ছন্দে রয়েছেন। প্রথম ওয়ান ডেতে তিনি শতরান হাতছাড়া করেছেন বটে, তবে ৬৭ বলে ৮৩ রানের তাঁর ইনিংসে ছিল রোহিতের ফর্মে ফেরার ইঙ্গিত। এই বছরেই ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। হতাশাজনক ২০২২ সালের পর তাই অধিনায়ক রোহিতের দিকে বিশেষ নজর থাকবেই। ইডেনে রোহিত আবার ব্যাট হাতে ঝড় তুলতে পারেন কি না, সেইদিকে নজর থাকবেই। নজর থাকবে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার দিকেও।

প্রথম ওয়ান ডেতে ভারত জয়ী হলেও, ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শানাকা। টি-টোয়েন্টি সিরিজেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। শানাকাই ভারত ও জয়ের মধ্যে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন। শানাকাকে দ্রুত সাজঘরে ফেরাতে ভারতের ভরসা উমরান মালিক। তিনি প্রথম ওয়ান ডেতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন। ইডেনের পিচ উমরানের গতিসহায়কই। মোটের ওপর ক্রিকেটপ্রেমীরা ফের একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশা করতেই পারেন।

কোথায় ম্যাচ?

ইডেন গার্ডেন, কলকাতায় আয়োজিত হবে ম্যাচটি।

কখন খেলা?

ম্যাচ শুরু দুপুর ১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ১টায়।

কোথায় দেখা যাবে খেলা?

ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।

আবহাওয়া

ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের বেলায় তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে, রাতের বেলায় তা কমতে কমতে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার পূর্বাভাস।

আরও পড়ুন: শানাকার বিরুদ্ধে মাঁকড় আউটের আপিল প্রত্যাহার করায় রোহিতকে প্রশংসায় ভরালেন জয়সূর্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget