এক্সপ্লোর

IND vs WI 1st ODI: কেন ওপেনিং ছেড়ে সাতে রোহিত? ম্যাচ শেষে আসল কারণ জানালেন ভারতীয় অধিনায়ক

India vs West Indies 1st ODI: রোহিত শর্মার বদলে ঈশান কিষাণ ও শুভমন গিল প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করেন।

বার্বাডোজ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ওয়ান ডে (IND vs WI 1st ODI) ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং অর্ডারে বেশ কিছু বদল দেখা যায়। সিরিজ শুরুর আগেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তরুণদের সুযোগ দেওয়ার আভাস দিয়েছিলেন। ম্যাচে তেমনটাই দেখাও গেল। ভারতের হয়ে শুভমন গিল এবং ঈশান কিষাণ ব্যাটিং ওপেন করতে নামেন। ওপেনিংয়ের বদলে রোহিত সাত নম্বরে ব্যাটিং করতে নামেন।

ম্যাচ শেষে এত পরে ব্যাটিং করতে নামার কারণ জিজ্ঞেস করলে রোহিত তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টিই তুলে ধরেন। নিজের কেরিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করে রোহিত বলেন, 'আমরা তরুণ ক্রিকেটারদের ওয়ান ডেতে সুযোগ দিতে চেয়েছিলাম এবং এমন পরীক্ষা নিরীক্ষা আগেও চলবে। ওদের ১১৫ রানে অল আউট করার পর আমরা এটুকু পরীক্ষা করার জায়গায় ছিলাম। সবসময় তো আর এমন পরিস্থিতি থাকে না, আর ওদের এতটা সুযোগ দেওয়াও সম্ভব হয়ে উঠে না। আমি ভারতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচে সাত নম্বরে ব্যাট করেছিলাম। আজ সেইদিনের কথা আবার মনে পড়ে গেল।'

এই ম্যাচেই ভারতের জার্সিতে নিজের ওয়ান ডে অভিষেক ঘটান বাংলার মুকেশ কুমার। আলিক অ্যাথানাজেকে সাজঘরে ফিরিয়ে প্রথম ওয়ান ডে উইকেটও পান তিনি। ম্যাচ শেষে মুকেশকে প্রশংসায় ভরালেন রোহিত। 'আমি সত্যি বলতে বুঝতে পারিনি যে পিচ এমন খেলবে। পিচে সিমার, স্পিনারদের জন্য সমস্তরকম সুবিধা ছিল। আমাদের বোলাররা ভাল বল করে ওদের অল্প রানে সীমাবদ্ধ রাখে। মুকেশ দুর্দান্ত বোলিং করেছে। ও বেশ গতিতে বল সুইং করানোর দক্ষতা রাখে। ঘরোয়া ক্রিকেটে ওর খুব বেশি খেলা দেখা হয়নি। তবে এখানে ও যেমন খেলছে, সেটা দেখে বেশ ভালই লাগছে। তবে পরিবেশ যেমনই হোক না কেন, ভাল বোলিং করেই প্রতিপক্ষকে আটকাতে হয় এবং আমাদের বোলাররা সেটা করতে সক্ষম হয়েছে। তারপর ঈশান ব্যাট হাতে ভাল দারুণ পারফর্ম করে।' বলেন ভারতীয় অধিনায়ক।

প্রসঙ্গত, ভারতীয় দল টসে জিতে প্রথমে বল করে ওয়েস্ট ইন্ডিজ়কে ১১৫ রানেই অল আউট করে দেয়। ব্যাট হাতে ১৬৩ বল ও পাঁচ উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আয়ারল্যান্ড সিরিজেই ফিরছেন বুমরা? তারকা বোলারকে নিয়ে বড় আপডেট দিলেন রোহিত

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget