এক্সপ্লোর

IND vs WI 2nd Test: ধস নামালেন সিরাজ, প্রথম ইনিংসে ২৫৫ রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ

IND vs WI 2nd Test, Day 4: চতুর্থ দিনে ২৬ রানে ৫ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

পোর্ট অফ স্পেন: ভারতের বিরুদ্ধে দ্বিlতীয় টেস্টের (IND vs WI 2nd Test) চতুর্থ দিনের সকালে এক ঘণ্টাও টিকতে পারল না ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team)। ভারতের দুরন্ত বোলিং, আরও ভাল করে বললে সিরাজের আগুনে বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং। ২৫৫ রানেই অল আউট হয়ে গেল ক্রেগ ব্রাথওয়েটের দল। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিতে সক্ষম হল ভারতীয় দল (Indian Cricket Team)। পাঁচ উইকেট নিলেন ভারতরে তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

দিনের শুরুটা বল হাতে করেন মুকেশ কুমার। আর বাংলার পেসার প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক আথানাজেকে সাজঘরে ফেরান। গতকালের স্কোর ২২৯ রানেই ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গত ম্যাচে অভিষেক ঘটানো আথানাজে করেন ৩৭ রান। এরপর শুধুই মহম্মদ সিরাজের দাপট। জেসন হোল্ডার (১৫), আলজারি জোসেফ (৪) কিমার রোচ (৪) ও শ্যানন গ্যাব্রিয়েল (০), সকলেই সাজঘরে ফেরত পাঠান সিরাজ। কোনওক্রমে ২৫০ রানের গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ। ২৫৫ রানে অল আউট হয় তাঁরা। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড পায় ভারত।

চতুর্থ দিনে ২৬ রানে ৫ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে সিরাজের পাঁচ উইকেট বাদে বাংলার মুকেশ কুমার নিজের অভিষেক টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দুই উইকেট নেন। দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও নেন দুই উইকেট। অশ্বিন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে দুরন্ত বলে সাজঘরে ফেরান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কই প্রথম ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৭৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন। তিনি বাদে আরেক ওপেনার তেজনারায়ণ চন্দ্রপল ৩৩ ও এই ম্য়াচেই অভিষেক ঘটানো কার্ক ম্যাকেঞ্জি ৩২ রানের ইনিংস খেলেন। জার্মেইন ব্ল্যাকউড করেছেন ২০ রান। ওয়েস্ট ইন্ডিজ কিপার জশুয়া ডি সিলভার খাতায় ১০ রান।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হরমোনের খেয়ালখুশিতেই পুরুষের তুলনায় মহিলাদের মাইগ্রেন-যন্ত্রণা ৩ গুণ বেশি, মোকাবিলায় কী করবেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget