এক্সপ্লোর

T20 World Cup IND vs IRE: আয়র্ল্যান্ডের বিরুদ্ধে শুরু অভিযান, ভারতের প্রথম ম্যাচে নজরে নাসাউয়ের পিচ

IND vs IRE: এর আগে ভারত এবং আয়ার্ল্যান্ড সাত বার একে অপরের মুখোমুখি হয়েছে। প্রতিবারই পরাজিত হয়েছেন আইরিশরা।

নিউ ইয়র্ক: বুধবার, ৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) ম্যাচ দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শুরু করতে চলেছে। ১১ বছরের খরা কাটানোর লক্ষ্যে মাঠে নামা টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে নজরে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ।

এই মাঠেই নিজেদের তিনটি ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। তবে মাঠের পিচ খুব একটা হাই স্কোরিং নয়। ভারতীয় দলের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুললেও, ইনিংসের শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়ে বেশ বেগ পেতে হয় টিম ইন্ডিয়াকে। বাংলাদেশ তো ১২২ রানেই থেমে যায়। এই মাঠেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। একেবারে অল্প রান তাড়া করতে নামলেও ম্যাচ জিততে ১৭ ওভার লেগে যায় প্রোটিয়া শিবিরের। অনেকেই তাই এই পিচকে টি-টোয়েন্টির আদর্শ পিচ বলে মনে করছেন। টিম ইন্ডিয়ার ব্যাটাররা এই পিচে আইরিশদের বিরুদ্ধে বড় রান তুলতে পারে কি না, সেইদিকে নজর থাকবে।

আয়ার্ল্যান্ড কিন্তু বিশ ওভারের ফর্ম্যাটে এখনও পর্যন্ত ভারতীয় দলের বিরুদ্ধে একটি ম্যাচও জেতেনি। সাত ম্যাচের সাতটিতেই পরাজিত হয়েছেন তাঁরা। সেই রেকর্ড নিঃসন্দেহে বদলানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন পল স্টার্লিংরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার ভারতীয় দলের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি খেলেননি। যশস্বী থাকলেও, রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে রোহিতের ওপেনিং পার্টনার কে হবেন? সেই নিয়ে জল্পনা রয়েইছে। কোহলি আইপিএলে ওপেনারের ভূমিকাতেই অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। তাঁকে কিন্তু বিকল্পের তালিকায় রেখেছেন দ্রাবিড়। 

টিম ইন্ডিয়া কি জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করতে পারবে? না জায়ান্ট কিলার আয়ার্ল্যান্ড ফের অঘটন ঘটাবে? এখন সেটাই দেখার বিষয়।

ম্যাচের সময় তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকার কথা। বাতাসে আদ্রর্তার পরিমাণ ৬৭ শতাংশ থাকবে। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সুতরাং শুরুর দিকে বল খানিকটা স্যুইং করবে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। তাই সমর্থকরা ৪০ ওভারের ম্যাচ দেখার আশা করতেই পারেন।         

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কোনও রাখঢাক নয়, ভারত-পাক ম্যাচে যে বাড়তি চাপ থাকে, অকপটে মেনে নিলেন ঋষভ পন্থ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget