এক্সপ্লোর

IND vs NED: বৃষ্টিতে ভাসবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও? তিরুঅনন্তপুরমে নেদারল্যান্ডসের মুখোমুখি ভারত

Indian Cricket Team: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলকে সম্ভবত বিরাট কোহলিকে ছাড়াই মাঠে নামতে হবে।

তিরুঅনন্তপুরম: বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ভারত বনাম ইংল্যান্ডের প্রথম অনুশীলন ম্যাচ। মঙ্গলবার, ৩ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে শেষ অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে ভারত (Indian Cricket Team)। সেই ম্যাচে আবহাওয়ার পূর্বাভাসও কিন্তু ভারতীয় সমর্থকদের জন্য খুব একটা আশানুরূপ নয়। গুয়াহাটি থেকে ভারতীয় দল তিরঅনন্তপুরমে চলে এলেও, বৃষ্টি যেন টিম ইন্ডিয়ার পিছুই ছাড়ছে না।  

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচেও বৃষ্টির বিঘ্ন ঘটানোর সম্ভাবনা প্রবল। ম্যাচের সময় ৯৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় সেই সম্ভাবনা ৪৬ শতাংশ। তবে দিনের বেলা বৃষ্টি না হলেও, রাতের বেলায় তিরুঅনন্তপুরমে বৃষ্টি হওয়া কার্যত নিশ্চিত। তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যেহেতু ম্যাচটি দিনরাতের, তাই স্বাভাবিকভাবেই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল।

ভারতীয় দলের ক্রিকেটাররা সেন্ট জেভিয়ার্স কলেজের কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সোমবার ঘাম ঝরান। নেটে আর অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজদের কড়া কসরত করতে দেখা যায়। তবে তুলনামূলকভাবে যশপ্রীত বুমরা, ঈশান কিষাণ ব্যাটিং, বোলিংয়ের থেকে ফিল্ডিংয়েই বেশি সময় কাটান। দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন শুভমন গিল ও কেএল রাহুল। ৮ অক্টোবর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে ডাচদের বিরুদ্ধে ম্যাচই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ।

অবশ্য খবর অনুযায়ী বিরাট কোহলিকে ছাড়াই এদিন মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে ভারতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। টস হলেও, বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। শনিবার ম্যাচ ভেস্তে যাওয়ার পর, রবিবারই এক বিশেষ বিমানে করে ভারতীয় দলকে গুয়াহাটি থেকে তিরুঅনন্তপুরমে উড়িয়ে আনা হয়। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় বুমরা, জাডেজাদের কেরলে পদার্পনের সেই ভিডি পোস্টও করা হয়। তবে খবর অনুযায়ী চার ঘণ্টার এই বিমানযাত্রায় দলের বাকিদের সঙ্গে কেরলে আসেননি কোহলি

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা মহাতারকা টিম ম্যানেজমেন্টের কাছে ছুটির আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণেই তিনি ছুটি নিয়ে গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে ফিরেছেন বলে দাবি করা হচ্ছে। তবে ভারতীয় সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। রবিবারের ম্যাচের আগেই তিনি আবার ভারতীয় দলে যোগ দেবেন।

তবে ম্যাচের আগের দিন কিন্তু ভারতীয় দল বেশ ভালভাবেই নিজেদের অনুশীলন সারল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অ্যাথলিটদের দেখে আবেগপ্রবণ ক্রিকেটাররা, এশিয়া মঞ্চে দেশকে সোনা জেতানোর লক্ষ্য রুতুরাজদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget