এক্সপ্লোর

IND vs AUS: মাঠের লড়াই নয়, সিরিজে পিছিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে নামার আগে নতুন চাপে ভারত

IND vs AUS T20: অস্ট্রেলিয়ার স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামীকাল রবিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিন হোবার্টে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হোবার্ট: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এরপর দ্বিতীয় ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। ক্যানবেরাতে বৃষ্টির জন্য ম্য়াচই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। মেলবোর্নে অজিরা ম্য়াচ জিতে যায়। আগামীকাল ২ নভেম্বর হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নামবে দুই দল।

ওয়ান ডে সিরিজ হারের পর টি-টায়েন্টি সিরিজেও পিছিয়ে থাকা। স্বাভাবিকভাবেই আগামীকালের ম্য়াচে চাপ নিয়েই মাঠে নামতে হবে ভারতীয় দলকে। তবে তাছাড়া মাঠের লড়াইয়ের বাইরে আরও একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য। আর সেটি আবহাওয়ার চ্যালেঞ্জ।

অস্ট্রেলিয়ার স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামীকাল রবিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিন হোবার্টে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য ভাল খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র ১ শতাংশ।

এখনও পর্যন্ত হোবার্টে ভারত-অস্ট্রেলিয়া কোনও টি-টোয়েন্টি ম্য়াচ খেলেনি। একটি ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে হোবার্টে আমনে সামনে হয়েছিল দু দল। সেখানে অজিদের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে।

অশ্বিন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের পরেই দাবি করেছিলেন ভারতীয় দলের পরীক্ষা নিরীক্ষা করার হলে অর্শদীপ নয়, বরং বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত ছিল। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিনকে বলতে শোনা যায়, 'যদি পরীক্ষা নিরীক্ষা করতেই হয়, তাহলে বুমরাকে বিশ্রাম দাও। বুমরার তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় রয়েছে। তাই বুমরাকে বিশ্রাম দেওয়াই যায়।' তিনি আরও যোগ করেন, 'দেখুন অর্শদীপ দলের সর্বাধিক উইকেটসংগ্রাহক। আমরা যেসময় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব, তখন শিশির পড়তে শুরু করে দেবে। তবে অর্শদীপকে নিয়ে এই আলোচনা চওয়াটাই দুঃখজনক। নিঃসন্দেহেই দলে ওর জায়গা পাওয়াটা প্রাপ্য।'

অশ্বিনের মতে বুমরার পরে অর্শদীপই দলের সেরা বোলার। ২০২৪ বিশ্বকাপে অর্শদীপের পারফরম্যান্সের পরেও তাঁকে যেভাবে দলের বাইরে রাখা হচ্ছে, সেটা হতাশাজনক। 'আমার বক্তব্য হল বুমরা খেললে বোলিংয়ের দিক থেকে অর্শদীপের নামটা দলে দ্বিতীয় নাম হওয়া উচিত। বুমরা না খেললে, তখন অর্শদীপই ওই দলের প্রথম পছন্দের বোলার হওয়া উচিত।'

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও একাদশে ছিলেন অর্শদীপ। দ্বিতীয় ম্য়াচেও তাঁর পরিবর্তে হর্ষিতকেই সুযোগ দেওয়া হয়েছে। বল হাতে রানা কোনও আহমরি পারফর্ম করতে না পারলেও ব্যাট হাতে ৩৫ রান করেছেন। তবে রানার মূল দায়িত্ব তো বল হাতে উইকেট নেওয়া। সেই কাজটিই তিনি পারছেন না।

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget