এক্সপ্লোর

Jasprit Bumrah: টার্মিনেটর! ভারতীয় পেসারের দাপটে কাঁপছে অস্ট্রেলিয়া, নতুন নাম দিলেন প্রাক্তন প্রতিপক্ষ

India vs Australia Border Gavaskar Trophy: অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিরাট সার্টিফিকেট পেলেন বুম বুম বুমরা। তাঁকে 'দ্য টার্মিনেটর' অ্যাখ্যা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তনী।

অ্যাডিলেড: পারথে আগুনে স্পেল করে অস্ট্রেলিয়ার (India vs Australia Border Gavaskar Trophy) ইনিংসে থরহরিকম্প তুলে দিয়েছিলেন তিনি। প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক। রোহিত শর্মা ছিলেন না। কাঁধে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব। তাও পিছু হঠেননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিরাট সার্টিফিকেট পেলেন বুম বুম বুমরা। তাঁকে 'দ্য টার্মিনেটর' অ্যাখ্যা দিলেন অস্ট্রেলিয়ার এক প্রাক্তন তারকা পেসার।

ড্যামিয়েন ফ্লেমিং (Damien Fleming)। বুমরার অভিনব বোলিং অ্যাকশন দেখে যিনি মুগ্ধ। বুমরার বলের কার্যকারিতার ভূয়সী প্রশংসা করলেন। ব্যাটারদের দুর্বলতা যেভাবে কাজে লাগান বুমরা, তা দেখে চমৎকৃত প্রাক্তন অজি পেসার। সেই কারণেই বুমরা বাকিদের চেয়ে আলাদা বলে মনে করেন ফ্লেমিং। বুমরার বোলিংয়ের খুঁটিনাটি প্রত্যেক বৈশিষ্ট্য দেখে মন্ত্রমুগ্ধ ফ্লেমিং। বুমরার রান আপ, বলের রিলিজ, ফলো থ্রু - সব কিছু নিয়েই কথা বলেছেন তিনি।

আরও পড়ুন: দাদার ষড়যন্ত্র? ভোটে হেরে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রীর ভাই, ময়দান ছেড়ে না যাওয়ার বার্তা

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডে ফ্লেমিং বলেছেন, 'ও সব সময় ব্যাটারদের অনুসরণ করে। পর্যবেক্ষণব করে। তারপর সেই অনুযায়ী পরের চাল দেয়।' ২০১৮ সালে শন মার্শকে করা বুমরার সেই বিখ্যাত স্লোয়ারের উদাহরণ দিয়েছেন ফ্লেমিং। সঙ্গে জানিয়েছেন, ইনস্যুইঙ্গার হোক বা আউটস্যুইঙ্গার, অফ কাটার, স্লোয়ার, বাউন্সার, নিখুঁত ইয়র্কার - সবেতেই বুমরা সেরা। বলেছেন, 'ওর বলে যে দুর্দান্ত বৈচিত্র, শুধু তাই নয়, যে কোনও পরিকল্পনা অন্যদের চেয়ে অনেক ভাল প্রয়োগ করতে পারে।'

শুনে কে বলবে যে, কথাগুলো বলেছেন এমন একজন, যাঁর নিজের দেশের হয়ে জেফ থমসন, ডেনিস লিলির মতো কিংবদন্তি পেসাররা বিপক্ষকে বিনিদ্র রাত উপহার দিতে সিদ্ধহস্ত ছিলেন।

টেস্ট ক্রিকেটে বুমরার গড় ২০-র সামান্য বেশি। যার অর্থ, প্রত্যেক ২০ রান খরচ করার পর একটি করে উইকেট নিয়েছেন আমদাবাদের ফাস্টবোলার। মাত্র ৪১টি টেস্ট খেলে ১৮১টি উইকেট। পরিসংখ্যান ধরলে বুমরা ইতিমধ্যেই সর্বকালের সেরাদের সঙ্গে একাসনে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget